রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

কাজী মনোয়ারুল হক মুন্না, সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৭৮ পাঠক পড়েছে

সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্টে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া (স্টাফকোয়াটার) এর সামনে এঘটনা ঘটে।
ওই শ্রমিক গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার ৩নং দমোদরপুর দুলার বটতলা গ্রামের কুদ্দুস আলীর পুত্র হাবিবুর রহমান ভুট্টো (৩৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাবিবুর রহমান ভুট্টো সাতক্ষীরায় বিদ্যুতের পোল বসানোর ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকের কাজ করতো। সোমবার সকালে কাটিয়া ফিডের কাজ করার জন্য সাতক্ষীরা বিদ্যুৎ অফিসকে লাইন বন্ধ করতে বলেন। তারা কাটিয়া ফিডের লাইন বন্ধ করলেও পাশাপাশি দুটো ফিডার থাকায় হাবিবুর ভুল করে টেক্সটাইলস মিলস ফিডে উঠে পড়েন এবং ৩৩ হাজার কে.বি ভোল্টেজ এর লাইনে হাত লাগানোর সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্টে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান শ্রমিক ভুট্টোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Kazi sent Today at 13:58

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580