রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ

ডিসি মোঃ আসলাম হোসেনকে সস্ত্রীক বিদায় সংবর্ধনা কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৪০ পাঠক পড়েছে

কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন ও তাঁর সহধর্মিণী মোসাঃ জাকিয়া সুলতানাকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া প্রেস ক্লাব-কেপিসি।

৩ফেব্রুয়ারি বুধবার বিকেলে কুষ্টিয়া প্রেস ক্লাব- কেপিসির কাঙাল হরিনাথ মিলনায়তনে এই সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসাঃ জাকিয়া সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লুৎফুন নাহার। বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিলন উল্লাহ, কেপিসির নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ। সভা পরিচালনা করেন কেপিসির সাধারন সম্পাদক সোহেল রানা।

সভায় জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, কুষ্টিয়ার মাটি ও মানুষের কল্যাণে কাজ করতে পেরে নিজের কাছে খুব ভাল লাগছে। তিনি বলেন, আমি কুষ্টিয়ার মানুষের ভালবাসার কথা ভুলবো না। যেখানেই থাকি, যতদূরেই যাই না কেন কুষ্টিয়ার কথা মনে থাকবে। কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব তার নিজের লেখা কবিতা তুলে দেন বিদায়ী জেলা প্রশাসকের হাতে। কেপিসির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন কেপিসির সহ সভাপতি জামিল হাসান খান খোকন, সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান লিপটন, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, ইসমাইল হোসেন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারন সম্পাদক ফিরোজ কায়সার, ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, জাহাঙ্গীর খাঁন, জান্নাতুল ফেরদৌস, মিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তাপস, খোকসা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফিরোজ হোসেন, কুমারখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু দাউদ রিপন প্রমুখ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580