মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

ফুটবলে নতুন মৌসুম শুরুর পরিকল্পনায় দ্বিধাবিভক্ত ক্লাবগুলো

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৬৮২ পাঠক পড়েছে

বৃহস্পতিবার ঢাকার মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে এক সভা পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনটি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো : ১. ফুটবল খেলোয়াড়দের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্তটি এই মঙ্গলবারের আগে বা তার আগে তাদের বকেয়া পারিশ্রমিক/বেতন সংক্রান্ত মতামত দেয়ার জ্য নির্ধারিত হয়েছে। ২. ২০২০-২১ মৌসুমের জন্য খেলোয়াড়দের নিবন্ধকরণ উইন্ডো, প্রতিযোগিতার সময়সূচি ইত্যাদির মতো বিভিন্ন ইস্যু এবং সময়সূচি চূড়াান্ত করতে বাফুফে পেশাদার লিগ কমিটি আবারও জরুরি সভাতে বসবে আগামী ২৬ আগস্টের মধ্যে এবং ৩. ইতোমধ্যে ক্লাবগুলির লিখিত মতামত নেয়া হবে তাদের খেলোয়াড়দের পারিশ্রমিক দেয়া সংক্রান্ত বিষয়ে।

দ্রুত নতুন মৌসুম শুরু করতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। তবে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং আরামবাগ ক্রীড়া সংঘের মতো করোনা সঙ্কট ও আভ্যন্তরীন জটিলতায় ভুগতে থাকা ক্লাবগুলো চায় আরও সময়। পরিস্থিতি বিবেচনায় এবছর বিদেশী কোটা কমানোর পরামর্শও দিয়েছেন ক্লাব সংশ্লিষ্ট কেউ কেউ।

বৃহস্পতিবার পেশাদার লীগের ক্লাবগুলোর সঙ্গে লীগ কমিটির সভার মাধ্যমে সামনে আসে আগামী মৌসুম নিয়ে বাফুফের ভাবনা। করোনার মাঝেও দ্রুততর সময়ে নতুন মৌসুম শুরু নিয়ে হয়েছে আলোচনা।

কিন্তু মহামারীর মাঝে দলগঠনের সামর্থ্য রাখে কয়টি ক্লাব? দ্রুতই মাঠে ফিরুক দেশের ফুটবল, এমন চাওয়া আর্থিকভাবে স্বচ্ছল আবাহনীরও মতো ক্লাবগুলো। বছরের শেষদিকে হলেও মৌসুম শুরুর ব্যাপারে ইতিবাচক আকাশী-নীল শিবির।

আবাহনীর ভাবনার ঠিক উল্টোদিকে ক্যাসিনো কাণ্ডে জড়ানো মোহামেডান ও আরামবাগ। একে তো করোনা, তার ওপর ক্যাসিনো-কাণ্ডে পর আইনি জটিলতায় মাঠের বাইরের ব্যস্ততা বেশি প্রতিবেশী এই দুই ক্লাবের। কমিটি পুণর্গঠন প্রক্রিয়া আটকে থাকায় প্রশাসনিক কার্যক্রমও বন্ধ মোহামেডানের। সবমিলে চলতি বছর ২০২০-২১ মৌসুমে দল মাঠে নামানোর কোনো প্রক্রিয়াতে নেই মোহামেডান। এর সঙ্গে বিদেশী ইস্যুতে বিশেষ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ ইমতিয়াজ আহমেদ নকীবের।, যিনি সাদা-কালো শিবিরের ম্যানেজার।

এদিকে জানা গেছে বেশিরভাগ ক্লাব চাইলে এ দাবি মেনে নিতে রাজি আছে আবাহনীও। করোনার সঙ্গে আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে সময় চায় ঢাকার গোপীবাগে অবস্থিত দ্য অরেঞ্জ বিগ্রেড খ্যাত ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডও। তবে কম হলেও বিদেশী ফুটবলার খেলানোর পক্ষে দুই বকারের লীগ জেতা এই ক্লাবটি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580