বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

সাবরেজিস্ট্রি অফিসের অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ১১৬২ পাঠক পড়েছে

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন পরিদপ্তর ও এর অধীনস্থ ১৯টি সাবরেজিস্ট্রি অফিসের অডিট আপত্তিগুলো দ্রুত নিষ্পত্তির সুপারিশ করেছে সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে জমি শ্রেণী অনুযায়ী সঠিকভাবে দলিলমূল্য নির্ধারণ না করায় রাজস্ব ক্ষতির অর্থ আগামী তিনমাসের মধ্যে আদায়ের তাগিদ দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. মো. রুস্তম আলী ফরাজী। বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ, মো. শহীদুজ্জামান সরকার, আবু সাইদ আল মাহমুদ স্বপন, মনজুর হোসেন, মুস্তফা লুৎফুল্লাহ ও ওয়াসিকা আয়শা খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাজার মূল্য নির্ধারণ কমিটি কর্তৃক নির্ধারিত মূল্য অপেক্ষা কম মূল্যে দলিল রেজিস্ট্রি করায় রাজস্ব ক্ষতি আগামী দুই মাসের মধ্যে আদায় সাপেক্ষে নিষ্পত্তি করতে বলা হয়। আর নির্ধারিত হারে মূল্য সংযোজন কর আদায় না করায় রাজস্ব ক্ষতি আগামী দুই মাসের মধ্যে আদায় সাপেক্ষে নিষ্পত্তির করার সুপারিশ করে এবং ভবিষ্যতে যেন এমন না হয় সেজন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বৈঠকে সাভারের আশুলিয়ার মনসন্তোষ মৌজায় ‘টেক’ শ্রেণি না থাকা সত্ত্বেও ‘চালা’ শ্রেণিকে ‘টেক’ শ্রেণি নাম দিয়ে দলিল সম্পাদন করে কর ও ফি কম আদায় করার বিষয়টি অধিকতর যাচাই করার জন্য আইন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করার সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580