বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় সরকারী চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান কারাগারে

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৯১৯ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় ভিজিডি কার্ডের সরকারী চাল আত্মসাতের দায়ে দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবুকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে হাজির হলে বিচারক মোঃ এনামুল হক আসামীর জামিন নামুঞ্জুর করে আসামীকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু স্থানীয় রিফায়েতপুর গ্রামের বাসিন্দা রুবিনা খাতুন (রুবিনা)’র নামে একটি ভিজিডি কার্ড তৈরী করেন। কার্ড নম্বর ৫১। রুবিনাকে না জানিয়ে চেয়ারম্যান তার ভিজিডি কার্ডের বিপরিতে ২০১৯-২০ বরাদ্দ হওয়া সরকারী চাল নিয়মিত আত্মসাত করেন। মাসে ৩০ কেজি চাল বরাদ্দ ছিল। বিষয়টি টের পেয়ে রুবিনার ভাই মোঃ মুন্না এ মাসের ১৭ তারিখে একই আদালতে চেয়ারম্যানকে আসামী করে মামলা দায়ের করেন। আদালত ২৪ ঘন্টার মধ্যে দৌলতপুর থানাকে পেনাল কোড ১৮৬০ এর ৪০৬/৪২০ ধারায় (বিশ্বাস ভঙ্গ করে প্রতারণা মূলকভাবে সরকারি চাল আত্মসাত করার অপরাধ) মামলা হিসেবে গ্রহন করার নির্দেশ দেন। থানা সি আর মিস কেস নম্বর ৮/২০২০ হিসেবে মামলাটি গ্রহন করেন।
এ মামলায় আজ দুপুরে আদালতে হাজির হয়ে জামিন চান আসামী রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু। আদালত তার জামিন নামুঞ্জুর করে এবং আসামীকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে আসামী চেয়ারম্যানকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580