রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্রের হামলায় হৃদয় গুরুতর আহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৮৪০ পাঠক পড়েছে

কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে ধারালো অস্ত্রে কিশোর গংদের হামলায় হৃদয় নামে এক ছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় শহরের ইসলামীয়া কলেজ মাকের্ট এন এস রোডের সামনে এ ঘটনা ঘটে। হামলাকারীরা স্থানীয়ভাবে কিশোরগ্যাং নামে পরিচিত বলে জানা যায় । আহত হৃদয় কুষ্টিয়া মজমপুর এলাকার মোহাম্মদ শেখের ছেলে হৃদয় হোসেন (১৯)।

হৃদয়ের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এস কে সজিব, সিয়াম ও নিবিরদের নেতৃত্বে কিশোর গ্যাং সৃষ্টি করে মাদকদ্রব্য বিক্রি ও সেবনসহ এলাকায় বিভিন্ন খারাপ কাজ করে আসছে। সকালে মার্কেট করার উদ্দেশ্যে হৃদয়সহ তার বন্ধুদের সাথে করে কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাকের্টে যায়। ওৎ পেতে থাকা এস কে সজিব, নিবিরদের নেতৃত্বে হৃদয় ও তার বন্ধুদের উপর ধারালো ছোড়া দিয়ে আঘাত করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে চিকিৎসার পরামর্শ দেন এবং ১০ নং ওয়ার্ডে ভর্তি করান এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে হৃদয়ের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হৃদয়ের মা বলেন, হামলাকারীরা এলাকায় গ্ং সৃষ্টি করে মাদক বিক্রিসহ বিভিন্ন অপকর্ম করে আসছে। তারা এরআগেও আমার ছেলেকে পিটিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ত্ততি চলছে ।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম বলেন, ঘটনাটি আমরা জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580