মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরার পথে মাদকবিরোধী র‌্যালী

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৮৩৭ পাঠক পড়েছে

‘আর নয় মাদক। মাদক গ্রহণ নয়, বেচাকেনাও নয়’ এই স্লোগানের মধ্য দিয়ে সাতক্ষীরায় মাদকবিরোধী প্রচারাভিযান ও মোটরসাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে ।

|শুক্রবার সকাল সাড়ে ৮টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া বাজার থেকে মাদকবিরোধী প্রচারাভিযানের অংশ হিসাবে বে-সরকারি সংস্থা ‘সেবা সংসদের’ উদ্যোগে গণসচেতনতায় ১২০ কিলোমিটার পথ মোটরসাইকেল র‌্যালী বের হয়।

র‌্যালী টি সাতক্ষীরা শহর, দেবহাটার পারুলিয়া, সখীপুর, কালিগঞ্জ উপজেলার নলতা পাক রওজা শরীফ, কাটুনিয়া রাজবাড়ি, শ্যামনগরের খানপুর, নূরনগর, পরানপুর, নকীপুর শাহী মসজিদ, বংশীপুর, ঈশ্বরীপুর শাহী মসজিদ, মুন্সিগঞ্জ বাসস্টাণ্ড, কলবাড়ি, নবেকি, কালিগঞ্জের বালিয়াডাঙা বাজার,বিষ্ণুপুর বাজারসহ বিভিন্ন দর্শনীয় পয়েন্ট ও পুরাকীর্তি ঘুরে মাদকের বিরুদ্ধে সমাবেশ করে জনসচেতনতা সৃষ্টি করে।

সর্বশেষ সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে মাদকবিরোধী সমাবেশ শেষে বিকল্প পথে তারা দীর্ঘ মোটরসাইকেল র‌্যালী শেষ করে।

এসময় বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখেন- সেবা সংসদের সভাপতি কওসার আলি, সেক্রেটারি রজব আলি, মো. মহিবুল্লাহ, জুলফিকার আলি ও ডাঃ মো. ইসরাইল হোসেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580