
কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া ইসলামিয়া কলেজ। অত্রশিক্ষা প্রতিষ্ঠানে গভর্ণিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাবার পর এই প্রথম গভর্ণিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা কর্মকতা-কর্মচারীদের সাথে মতবিনিময়সহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করার
প্রাক্কালে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজে প্রবেশ করলে কলেজ অধ্যক্ষ মোঃ নওয়াব আলী অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন। এরপর রোভার দল তাকে গার্ড অব অনার দিয়ে অতিথিকে কলেজের বিভিন্ন সেকশন ঘুরে দেখান। মতবিনিময় সভায় অধ্যক্ষ মোঃ নওয়াব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি জেলাপ্রশাসক মোঃ আসলাম হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,শিক্ষকের মর্যদা সবার উপরে। শিক্ষকের চাইতে মহৎ পেশা আর নেই। আমাদের মনে রাখতে হবে, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারে না।
আগামী প্রজন্মের জন্য সুন্দর বাস যোগ্য পৃথিবী রেখে যেতে হলে অবশ্যই শিক্ষার কোন বিকল্প নেই। তিনি কলেজে বিভিন্ন সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের জন্য চেষ্টা করবেন বলে মত প্রকাশ করেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন প্রভাষক মোঃ আব্দুল আলীম। শুভেচ্ছাঞ্জলী নিবেদনে মানপত্র পাঠ করা হয় । অধ্যক্ষ প্রধান অতিথিকে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন কে স্মারক সম্মাননা প্রদান করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ হাবিবুল ইসলাম,শিক্ষক প্রতিনিধি প্রভাষক সাদিয়া ফারজানা, প্রভাষক ইমদাদুল হক জোয়ার্দ্দার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন আলী, সার্বিক সঞ্চালনা ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক ড.শর্মিষ্ঠা হোসেন ।