রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

ইবিসাসের নির্বাচনে সভাপতি জীবন, সাধারণ সম্পাদক রানা

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ৮৮৬ পাঠক পড়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইংরেজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ুন কবীর জীবন (নিউ এজ) সভাপতি এবং লোকপ্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইরফান মাহমুদ রানা (খোলা কাগজ) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রেসকর্ণারে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান। এর আগে বেলা ১১টা থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহসভাপতি হুমায়ুন কবীর শুভ (বাংলাদেশ পোস্ট), সহসাধারণ সম্পাদক আতিকুর রহমান অনি (মানবকন্ঠ), দপ্তর সম্পাদক শাহাব উদ্দীন ওয়াসিম (যায়যায়দিন), অর্থ সম্পাদক ইমানুল সোহান (দেশ রূপান্তর), প্রচার সম্পাদক শাহেদুল ইসলাম (নিউ নেশন), কার্যনির্বাহী সদস্য তাজমুল হক জায়িম (নয়া দিগন্ত) ও বিপ্লব খন্দকার (ইনকিলাব)।
শনিবার দুপুর ২টার দিকে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান এবং রেজিস্টার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ।
এছাড়া নির্বাচন পর্যবেক্ষক ও প্রক্টর পরেশ চন্দ্র বর্মণ, সহকারি নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হক এবং সমিতির সাবেক সভাপতি সুজা উদ্দিন, সদ্য বিদায়ী সভাপতি ইমরান শুভ্র প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580