রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবককে হত্যার পর গাছে ঝুলিয়ে দেয় হত্যাকারীরা।এলাকায় শোকের ছায়া

সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৮৮৫ পাঠক পড়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার পর তার মৃতদেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে। মঙ্গলবার সকালে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের নাম আবির হোসেন বাবু (২৮)। সে নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, আবির হোসেন বাবুকে পরিকল্পিতভাবে সোমবার রাতের কোন এক সময় পিটিয়ে হাত ও পায়ের নখ উপড়ে ফেলে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর তারা তার বসত বাড়ির ১‘শ গজ দূরে পুকুর পাড়ে একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখে। মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা নিহতের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করেন।ইউপি সদস্য এবং চেয়ারম্যান খবর পেয়ে সরেজমিনে গাছে ঝুলন্ত লাশ দেখে বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর সকাল ৯ টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন জানান, সবকিছু দেখে মনে হচ্ছে বাবুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি এ সময় বলেন সঠিক তদন্তপূর্বক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যে হত্যার রহস্য উন্মোচনে পুলিশ মাঠে নেমেছে। হত্যাকারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580