শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বনফুডের বার্গার খেয়ে প্রায় ২৫ জন অসুস্থ

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৯৪৮ পাঠক পড়েছে

কুষ্টিয়া শহরের কেনি রোডস্থ বনফুডের বার্গার খাবার খেয়ে প্রায় ২৫জন অসুস্থ হয়েছেন। পেটের ব্যাথায় আক্রান্ত হয়ে ৮জন কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বাকিদের স্থানীয় ক্লিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অসুস্থরা হলেন- কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুস সালাম, সালামের ভাই রফিক, শহরের ছেউড়িয়া এলাকার মিজানুর রহমান, মিজানুর রহমানের ছেলে সামু, মেয়ে মাইমুনা, স্ত্রী সালমা খাতুন, খোকসা এলাকার রইচ ও তার পরিবারের ১০জন ছাড়াও অনেকে অসুস্থ হয়েছে পড়েছে ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকায় বনফুড নামক রেস্তোরারাঁয় পিজা ও বার্গার খাওয়ার পরপরই পেটে ব্যাথা ও বমির সাথে পাতলা পায়খানা শুরু হয়। পরে স্বজনরা তাদের কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করান।
কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। অসুস্থ কয়েকজনকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের সুস্থ হতে একটু সময় লাগবে। ভয়ের কোন কারণ নেই।
এ বিষয়ে বনফুড রেস্তোরাঁর মালিকের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, বনফুড মালিকের বিরুদ্ধে বিধি অনুসারে আ্ব্বইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580