সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। “দক্ষ যুব গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি  উপলক্ষে রবিবার(১লা নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।প্রধান অতিথি যুবকদের উন্নয়নে আত্ম কর্ম সংস্থানের লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম  সম্পর্কে উপস্থিত যুবকদের অবহিত করেন।এবং উপস্থিত তরুণ তরুণীদের মাঝে উৎসাহ প্রদানে বিভিন্ন বক্তব্য রাখেন। 

আলোচনা সভা শেষে যুবসমাজকে স্বাবলম্বী করেন। গড়ে তুলতে যুব ঋণের করে চেক প্রদান করেন।আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে,এম, শামীম রেজা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা   রেহানা পারভীন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ খাদেমুল ইসলাম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেঃ শের আলী সবুজ,অধ্যাপক আতাউর রহমান,বিএনপি নেতা প্রকৌশলী হারুন আর রশিদ (হারুন), দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি,দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম (শাহীন), স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃরাশেদুল হক (শামীম), যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল, যুব উন্নয়নের সফল উদ্যোক্তা মোঃ নাসির উদ্দিন।  উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ রাজনৈতিক দলের নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি, তরুণ উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580