শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
আধুনিক যুগে জন্মদিন মানেই কেক কাটা, আতশবাজি আর রাতভর হই-হুল্লা। কিন্তু সব হিসাব পাল্টে দিলেন কুষ্টিয়ার কুমারখালীর সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। ‘বিশ্বাসী হইও, তবেই বিখ্যাত হইতে পারিবে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৩১ জুলাই) কুমারখালীর আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্ক লি: এ উদযাপিত হলো তার ৮২তম জন্মবার্ষিকী। তবে কোনো জাঁকজমক নয়, দিনব্যাপী আয়োজনে ছিল মানবসেবা, শিক্ষা আর ধর্মীয় অনুশাসন। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে ‘আত্মীয় সম্মেলন-২’ নামের এই অনুষ্ঠানে সকাল থেকেই লোকে লোকারণ্য ছিল শিক্ষা পল্লী পার্ক। বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অন্তত দুই হাজার “কোরআনের পাখি”সহ সকল শ্রেণি-পেশার প্রায় সাত হাজার মানুষ অংশ নেন। দিনব্যাপী অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এরপর ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হয় অনুদানের চেক। পাশাপাশি আয়োজন করা হয় ফ্রি মেডিকেল ক্যাম্প আর উন্নত খাবারের আপ্যায়ন। কুমারখালী আলাউদ্দিন আহম্মেদ শিক্ষা পল্লী পার্ক লিমিটেড এর অডিটোরিয়ামে শুক্রবার সকাল থেকেই কুরআনের পাখিরা জড় হতে শুরু করে। বিভিন্ন জেলা থেকে ২০০০ কোরআনের পাখিসহ ৭০০০ মানুষের মিলনমেলার আয়োজন আয়োজন করেছিল আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন।


জাছিয়া তাহারিম বলেন, “আমরা অনেক খুশি। এখানে এসে অনেক কিছু শিখেছি।” স্কুল শিক্ষক আরিফুল ইসলাম জানান, সময়ের পালাবদলে ক্ষণস্থায়ী এই পৃথিবী কাউকে মনে রাখে না। তবে কিছু মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকেন আজীবন। আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ তাদেরই একজন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সকলের মধ্যমণি বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সমাজসেবক দানবীর আলাউদ্দিন আহমেদ ও তার সহধর্মধর্মিনী সুরাইয়া বিলকিস। আবেগে আপ্লুত হয়ে তারা বলেন, “দুনিয়াতে আসছি খালি হাতে, যাবো খালি হাতে। যা কিছু করেছি তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো কাজের ওসিলাই আল্লাহ যেন পরকালে? বেহস্ত দান করেন।” তার স্ত্রী সুরাইয়া বিলকিস বলেন, ‘মানুষের সেবাই আমাদের ধর্ম। সারাজীবন আলাউদ্দিন আহমেদ মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ যেত তাকে উত্তম পুরুস্কার দান করেন।’ ধনী-গরিব, আলেম-শিক্ষক, শিল্পী-শ্রমিক সবার উপস্থিতিতে জন্মদিনের অনুষ্ঠান পরিণত হয়েছিল এক বিশাল মিলনমেলায়। এ কথা জানালেন আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম। তিনি জানান, অনুষ্ঠানে দুই হাজার কুরআনের পাখিসহ অন্তত সাত হাজার মানুষ উপস্থিত ছিলেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580