শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩ পাঠক পড়েছে

প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ২৩ জুলাই ২০২৬ তারিখে “কুষ্টিয়া নিউজ ব্যুরো ২৪” নামে একটি পেজ ও অনলাইন নিউজ পোর্টাল “প্রতিবাদী কন্ঠ” পত্রিকায় “কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জখম ও লুটপাট : আদালতে মামলা” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, সেখানে আমার নাম জড়িয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি ইনামুল হক রতন, কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক। গত ১১ জুলাই ২০২৬ তারিখে কুমারখালী উপজেলার পশ্চিম বাণিয়াপাড়ায় জমি মাপঝোকের সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। সেখানে তিনজন আমিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। আমি আমিন ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেই অবস্থান করছিলাম। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটে, তাতে আমি কোনোভাবে অংশগ্রহণ করিনি, কাউকে মারধর করিনি এবং আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তবুও বাদী রিক্তা খাতুন ঘটনাকে অতিরঞ্জিত করে আমাকে ১ নং আসামি করে সর্বমোট ৫ জনের বিরুদ্ধে মোকাম কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩৭৯/৫০৬(২)/৩০৭ ধারায় মামলা দায়ের করেন (মামলা নং: কুমারখালী সি.আর./মিস-৩৯৬/২০২৬)।
উক্ত মামলার প্রেক্ষিতে ২০ জুলাই ২০২৬ তারিখে বিজ্ঞ আদালত শুনানি শেষে বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ প্রদান করেন। তদন্ত চলমান থাকা সত্ত্বেও আমাকে দোষী সাব্যস্ত করার মতো ভাষায় সংবাদ প্রকাশ করায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইনামুল হক রতন
সহকারী শিক্ষক
কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া

প্রতিবেদকের বক্তব্য :
শিক্ষক ইনামুল হক রতনের প্রতিবাদলিপি প্রাপ্তির পর ২৪ জুলাই ২০২৬ তারিখে পশ্চিম বাণিয়াপাড়ায় সরেজমিনে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পৃথকভাবে কথা বলা হয়। স্থানীয়দের সর্বসম্মত বক্তব্য অনুযায়ী, জমি মাপঝোকের সময় ঘটনাস্থলে তিনজন আমিন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। শিক্ষক ইনামুল হক রতনও আমিন ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গেই অবস্থান করছিলেন। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটলেও তিনি মারামারি, হামলা কিংবা লুটপাটের কোনো ঘটনায় অংশগ্রহণ করেননি। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তাকে ঘটনার সঙ্গে জড়ানোর কোনো বাস্তব ভিত্তি নেই।
এছাড়াও দক্ষিণ বোয়ালদহ, হাটশ হরিপুর এবং কুষ্টিয়ার বিভিন্ন এলাকার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে একই ধরনের তথ্য পাওয়া যায়। তাদের বক্তব্য অনুযায়ী, শিক্ষক ইনামুল হক রতনের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ এবং তাকে জড়িয়ে প্রকাশিত সংবাদ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাদের দাবি, ঈর্ষান্বিত হয়ে একজন সরকারি চাকরিজীবীর সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও চাকরিজীবন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যেই তাকে মামলায় জড়ানো হয়েছে। তারা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, নির্দোষ ব্যক্তির বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ থেকে অব্যাহতি এবং বিভ্রান্তিকর ও মানহানিকর প্রচারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সম্পাদক
প্রতিবাদী কন্ঠ

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580