বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর ছাত্রদলের হা”ম”লা : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১০৭ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা রেদোয়ান আফ্রিদীর (২৩) ওপর হা”ম”লার ঘটনা ঘ‌টে‌ছে। গুরুত্বর আহত অবস্থায় তা‌কে কু‌ষ্টিয়া ২৫০ শয‌্যা বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। আজ মঙ্গলবার(১৯ আগস্ট) সন্ধ্যা সা‌ড়ে ৬টার দি‌কে কুষ্টিয়া সরকারী কলেজ মাঠের পিছন গেটে এ ঘটনা ঘ‌টে। আহত রেদোয়ান আফ্রিদী কুষ্টিয়া সরকারি কলেজে ইসলামিক স্টা‌ডিজ বিভা‌গের(সন্মান) প্রথম বর্ষের ছাত্র। তি‌নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারি কলেজ শাখার সা‌বেক সদস্য স‌চিব। ‌তার সমর্থক‌দের দা‌বি কলেজ হো‌স্টে‌লের আধিপত‌্য নি‌য়ে প্রতিবাদ করায় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে মারপিট করেছে।

কুষ্টিয়া জেলা ছাত্র সংসদের মূখ্য সংগঠক সুজন মাহমুদ ব‌লেন,একমাস আগে কুষ্টিয়া সরকারী কলেজ হোস্টেলে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ঝামেলা হচ্ছিলো। হলের মধ্যে এই রকম মব সৃষ্টির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা অনশন করেন। অনশনের নেতৃত্ব দেয় আফ্রিদী। এর আগেও আফ্রিদীর ওপর হামলার চেষ্টা চালি‌য়ে‌ছিল ছাত্রদল। তখন পুলিশ চ‌লে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরই জের ধরে আজ সন্ধ‌্যার দি‌কে আফ্রিদীকে একা পেয়ে ক‌লেজ শাখা ছাত্রদ‌লের নেতাকর্মীরা কলেজ মাঠের পিছনের পকেট গেটে হামলা চা‌লায়। এ সময় তা‌কে বেধড়ক মার‌পিট করা হয়।

হাসপাতালের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা(আরএমও) ‌হো‌সেন ইমাম ব‌লেন,মাথায় ও বু‌কে আঘা‌ত করা হ‌য়ে‌ছে। সি‌টিস্ক‌্যান কর‌তে বলা হ‌য়ে‌ছে। রি‌র্পোট আস‌লে বা‌কিটা বলা যা‌বে। এ বিষ‌য়ে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তি যে দলেরই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সন্ত্রাসী কার্যকলাপ ও মব সৃষ্টির প্রবণতাকে বিশ্বাস করে না।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন,আমি হাসপাতা‌লেই আছি। বিষয়‌টি নি‌য়ে কথা বলা হ‌চ্ছে। তদন্ত ক‌রে এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580