সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০৮ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ার মিরপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। গত রবিবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে এ ঘটনায় স্থানীয়রা এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, গণপিটুনির শিকার ছবির শেখের (৪৫) বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ ছিল। ধর্ষণ মামলায় তিনি দীর্ঘদিন জেলও খেটেছেন। ছবির মিরপুর উপজেলার নওদাপাড়া এলাকার খবির শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পাঁচ বছরের দুই শিশু বাড়ির পাশে নদীতে কচুরিপানা নিয়ে খেলছিল। এ সুযোগে ছবির শেখ এক শিশুকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ছবিরকে আটক করে গণপিটুনি দেয়। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে ছবিরকে আটক করে নিয়ে যায়।
ওসি মমিনুল ইসলাম বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে গণপিটুনির শিকার ওই ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580