শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ফ্যাসিষ্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষে আ.লীগ নেতাদের নিয়ে ইউএনও’র মিটিং : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের মনোনীত চেয়ারম্যানদের নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা সভা করলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। হঠাৎ করেই আওয়ামী লীগপন্থী চেয়ারম্যানদের নিয়ে এমন মিটিং করায় রীতি মতো অবাক হয়েছেন কুষ্টিয়া বাসী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে মিটিং করা ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। যা নিয়ে পুরো জেলায় বইছে আলোচনা-সমালোচনার ঝড়। ৫ই আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। হঠাৎ করেই তাদের নিয়ে আইনশৃঙ্খলা মাসিক সভা করায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকরা।
উক্ত সভায় উপস্থিত নেতারা হলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও ফুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এনামুল হক বাবলু, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন, বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বারুইপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ডা. শফিকুল ইসলাম মন্টু, সদরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একলিমুর রেজা সাবানসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর উপজেলার অন্যতম সদস্য নিলয় আহম্মেদ বলেন, ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর, জুলাই গণহত্যার আসামিদের নিয়ে কিসের আইনশৃঙ্খলা মাসিক সভা? ওরা নিজেরাই তো গণহত্যার আসামি, যাদের হাতে এখনো আমার ভাইদের হত্যার রক্ত। তাদের নিয়ে একই টেবিলে কিভাবে বসলেন ইউএনও। নাকি ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে ইউএনও বিবি করিমুন্নেছা? এর জবাব তাকে দিতে হবে। কাল আমরা জবাব চাইবো। অন্যথায় তার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্গঠনের দায়িত্ব পড়েছে কি তার ওপর? আমরা বুঝতেছি না। একেরপর এক পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিয়ে যাচ্ছে তাদের নেত্রী শেখ হাসিনা। সেই স্বৈরাচারের দোসরদের নিয়ে কিসের আইনশৃঙ্খলা সভা করলেন ইউএনও? এর জবাব চাই জনতা। উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিম বলেন, বিষয়টি শুনলাম। এটি দুঃখজনক, অবশ্যই এর প্রতিবাদ করবো।
মিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব রহমত আলী রব্বান বলেন, আওয়ামী লীগের সময়ে তিনি এখানে আসছেন। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে উনার সুসম্পর্ক। আওয়ামী লীগ নেতাদের বাইরে অন্য কোনো লোকদের সঙ্গে ইউএনও বিবি করিমুন্নেছা মিটিং করেন না। উনি আসলে কি করতে চান? কি করেন এটা আমরা বুঝি না। আমাদের দলের সিনিয়র নেতাদের বিষয়টি জানিয়েছি।
এবিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) বিবি করিমুন্নেছা বলেন, আইনশৃঙ্খলা একটা কমিটি আছে, যারা যারা সদস্য তারাই এ মিটিংয়ে আসেন। এটা প্রতিমাসেই হয়। ৫ আগস্টের আগেও হয়েছে, পরেও হচ্ছে। পুরো বাংলাদেশে একি রকম। আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের বাইরে তো আমি কাউকে নিয়ে এ মিটিং করতে পারবো না।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580