বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক ময়দানে ওয়াজ ও দোয়া মাহফিল করবেন মদিনা বিশ^বিদ্যালয়ের ভিসি : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে প্রতি বছরের ন্যায় আগামী ২৯ শে ডিসেম্বর রবিবার বাদ আসর বিরাট ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ঠ শিক্ষানুরাগী ও অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত থেকে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) ও দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ করবেন সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির শায়েখ ফুয়াদ বিন আব্দুল আজীজ (দা:বা) ঢাকা থেকে আগত সহ আরো স্থানীয় ওলামায়ে কেরামগন ওয়াজ ও দোয়া মাহফিলে অংশগ্রহন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নন্দলালপুর ইউনিয়ন পরিষদের য়োরম্যান জিয়াউর রহমান খোকন।


উক্ত এলাকার বাসিন্দারা জানান, প্রতি বছরের ন্যায় প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ঘটবে। তিল পরিমান জায়গা থাকবেনা উক্ত ময়দায়ে। ইতিমধ্যে ওয়াজ মাহফিলের ময়দানের প্যান্ডেল নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তারা আরো বলেন, পুরুষ ও মহিলাদের বসিবার জন্য আলাদা আলাদা জায়গা নির্ধারন করে প্যান্ডেল নির্মানের কাজ চলছে। শুধু পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয় ও ওয়াজ শুনতে হবে গত বছরের ন্যায়। আয়োজকদের সাথে কথা বললে তারা জানান, আমরা আশা করছি প্রতি বছরের ন্যয় এবারো প্রধান বক্তার ওয়াজ মাহফিল শুনতে স্থানীয় ধর্মপ্রান মুসল্লি সহ দেশের বিভিন্ন জেলার ধর্মপ্রান মুসল্লিদের আগমন ঘটবে আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর ময়দানে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580