মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া দৌলতপুরে সন্ত্রাসীদের হামলায় আলীম আহত, অবস্থা আশংখাজনক রাজশাহীতে রেফার্ড

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৮৭১ পাঠক পড়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মহিষকুন্ডি এলাকায় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আব্দুল আলিম। তার অবস্থা আশংখাজনক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া দৌলতপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলার ঘটনায় পুলিশ ৪নং আসামি লাল চাদকে আটক করলেও প্রধান তিন আসামি এখনো রয়েছে বহাল তবিয়তে। এমনকি আসামিরা মামলা তুলে নিতে হুমকি প্রদান করছে বলে জানিয়েছেন ভুক্তভোগির পরিবার। আর এসবের পিছনে রয়েছে মাদকের শেল্টার দাতা মাদকের টাকা উত্তোলনকারী কথিত এক বড় ভাই। যার নিয়ন্ত্রণে চলে দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা। তদন্ত করলেই মিলবে তার সত্যতা।
উল্লেখ্য, গত ২৩/১০/২০২০ শুক্রবার বিকেল তিনটার সময় মহিষ কুন্ডি এলাকার আব্দুল আলিম নামের এক ব্যক্তি কুষ্টিয়ার উদ্দেশ্যে মহিষ কুন্ডি বাসস্ট্যান্ডে পৌঁছালে কথিত কিছু মাদক ব্যবসায়ী রুবেল হালসানা, হৃদয় হালসানা, সুকচাদ হালসানা ও লালচাঁদ হালসানা সহ অজ্ঞাতনামা আরো দুই তিন জন ব্যক্তি আব্দুল আলীমকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে কিছু বুঝে ওঠার আগেই আব্দুল আলীমের উপরে চালাই অতর্কিত সন্ত্রাসী হামলা।আব্দুল আলীমের অপরাধ ছিল শুধু তাদের মাদক ব্যবসায় বাধা হয়ে দাঁড়ানো।তার কারণেই তার উপরে নেমে আসে এই বর্বরোচিত নগ্ন হামলা। লাঠিসোটা রড ও হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে কথিত ওই সন্ত্রাসীরা।
এক পর্যায়ে আঘাত সইতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে আব্দুল আলিম। পরবর্তীতে আব্দুল আলীমের মৃত্যু ঘটেছে মনে করে হামলাকারীরা আব্দুল আলিমকে সেখানে ফেলে রেখেই স্থান ত্যাগ করে। পরে বাজারের স্থানীয় লোকজন সহ আব্দুল আলীমের পরিবারের লোকজন বাস স্ট্যান্ড থেকে আহত অবস্থায় আব্দুল আলীমকে উদ্ধার করে নিয়ে ভর্তি করে দৌলতপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
পরবর্তীতে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় আহত ব্যক্তি আব্দুল আলীমের হাতুড়ির আঘাতে বুকের এক পাশের একটি হাড় ভেঙে গিয়েছে। এমন অবস্থায় হামলার শিকার আব্দুল আলীমের মা মোছাঃ সুরাইয়া খাতুন বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা উদ্দেশ্যে মামলা দায়ের করেন। (মামলা নাম্বার – ৫৯) আব্দুল আলীমের মায়ের সাথে কথা বলে জানা যায় তার ছেলে আব্দুল আলীম একজন দিনমজুর লেবার মাত্র। তার ছেলে সারাদিন লেবারি করে যে কয় টাকা পায় তাই দিয়ে চলে তার সংসার।
কিন্তু বাড়ির পাশেই সন্ত্রাসীদের এই মাদকের রমরমা ব্যবসা দেখে বাধা দেয় আব্দুল আলিম।যার কারণেই ষড়যন্ত্র করে আব্দুল আলীমের উপর সন্ত্রাসীরা চালিয়েছে এমন হামলা।এলাকার সচেতন মহল মনে করছে এখনই যদি এদেরকে না থামানো যায় পরবর্তী সময়ে যেকোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580