বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় বৈধ ২৬১ অস্ত্রের মধ্যে জমা পড়েছে ২৪৭টি : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
কুষ্টিয়ায় সর্বশেষ গত মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত বৈধ অস্ত্র জমা পড়েছে ২৪৭টি। এখন ১৪টি অস্ত্র জমা পড়েনি বলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম জানান। ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত কুষ্টিয়ার ৬টি উপজেলায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত ২৬১টি আগ্নেয়াস্ত্র লাইসেন্স অনুমোদন দিয়েছিল জেলা ম্যাজিষ্ট্রেট। গত মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত সর্বশেষ ২৪৭টি অস্ত্র জেলার ৬টি থানায় জমা পড়েছে। এর মধ্যে এখন ১৪টি অস্ত্র জমা পড়েনি। এই অস্ত্র গুলোর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ১২টি, দৌলতপুর থানা ও ইবি থানায় ১টি করে অস্ত্র এখন জমা পড়েনি। বাকী সময়ে (৩ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত) এই অস্ত্রগুলো জমা পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা হতে জারি করা প্রজ্ঞাপনে বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে এবং অস্ত্র আইনে মামলা হবে। তাছাড়া কোনো ব্যক্তির কাছে পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গোলা-বারুদ রক্ষিত থাকলে ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580