বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার শহরকে মডেল পৌরসভা তৈরীর ঘোষনা দিলেন এমপি হানিফ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১০ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ :
সোমবার দিনব্যাপী কুষ্টিয়া সদরের বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী পথসভা শেষে কুষ্টিয়া পৌরসভার মিল পাড়ায় জেলা শ্রমিক লীগের আয়োজনে ও ১০ নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী পথসভা করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের নৌকার কান্ডারী বর্তমান এমপি মাহবুব উল আলম হানিফ। এ সময় পৌরবাসীর উদ্দেশে বলেন, দলমত নির্বিশেষে কুষ্টিয়ার উন্নয়নকে আরো এগিয়ে নিতে নৌকাকে আবারো বিজয়ী করতে হবে সেই সাথে এই অবেহেলিত পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করার ঘোষনা দেন। কারন, আমি বেশ কয়েকদিন ধরে কুষ্টিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী পথসভা করেছি। উক্ত পথ সভায় সাধারন বাসিন্দারা আমার কাছে দাবী করে বলেন, আমরা পৌসভায় বাস করি কিন্তু পৌরসভার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত, যেটি থাকার প্রয়োজন সেটি নেই। পাকা রাস্তা নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি সহ একাধিক সমস্যার কথা তুলে ধরেন। তারই প্রেক্ষিতে তিনি বলেন, এবার আমাকে পৌরসভার উপর হস্তক্ষেপ করে পৌরসভাকে একটি মডেল পৌরসভা তৈরী করব, যদি আপনারা আমার পাশে থেকে নৌকাকে জয়যুক্ত করেন।


মিল পাড়ায় কুষ্টিয়া জেলা শ্রমিক লীগের আয়োজনে ও ১০ নং ওয়ার্ডের আয়োজনে নির্বাচনী পথসভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শেখ হাসান মেহেদী, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আমজাদ আলী খান, যুগ্ন সাধারন সম্পাদক এইচ এম মতিউর রহমান সহ অনেকে।
পথসভায় হানিফ আরো বলেন, এলাকায় উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে গেছে। অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। কুষ্টিয়া ছিলো সন্ত্রাসের দখলে। সেই কুষ্টিয়া থেকে সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত করতে সক্ষম হয়েছি। মাদক মুক্ত সমাজ গড়তে সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছি। এখনো মাদকের সাথে যাড়া জড়িত রয়েছে তারা কুষ্টিয়ায় থাকতে পারবে না। এই শহরটাতে উন্নয়ন করে ঢেলে সাজাতে চাই। এ জেলার উন্নয়ন হলে আপনারা সুফল ভোগ করবেন। ইতিমধ্যে যে সব উন্নয়ন হয়েছে সবই দৃশ্যমান। আধুনিক জেলা গড়তে সকলের সহযোগীতা প্রয়োজন। সে লক্ষ্যে দলমত নির্বিশেষে উন্নয়নের কথা ভেবে, শান্তির জনপদ গড়তে আগামী ৭ জানুয়ারি নৌকাকে বিজয়ী করুন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580