বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কলকাতার সাংবাদিকদের সঙ্গে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি’র) মতবিনিময় : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২২২ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কলকাতা প্রেস ক্লাবের সভাপতির নেতৃত্বে ১৮ সদস্যদের একটি প্রতিনিধি দল মতবিনিময় করেছেন কুষ্টিয়ার সাংবাদিকদের সঙ্গে। শুক্রবার সন্ধ্যা ৬ টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের কাঙাল হরিনাথ মিলনায়তনে কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, আনন্দ বাজার পত্রিকার প্রাক্তন চীফ রিপোর্টার দেবদ্যূৎ ঘোষ, বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহবায়ক সৌম্যব্রত দাস, কলকাতা সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি অশোক কুমার গাঙুলী সহ আরো অনেকে।


এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক হাফিজুর রহমান জীবন, ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ, নির্বাহী সদস্য জাহিদুজ্জামান ও কে এম শাহীন রেজা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার কোষাধ্যক্ষ ইমরান হাসান পাপ্পু, সেলিম রেজা বাচ্চু, সদস্য নাসির উদ্দিন, হীরা রেজা, জুয়েল রানা সহ দুই বাংলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময়কালে সাংবাদিকরা দুই দেশের সৌহার্দ্যপূর্ন সম্পর্ক জোরদার করার তাগিদ দেন। দুই দেশের সংবাদকর্মী ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন তারা। এসময় এক পক্ষ অপর পক্ষকে তাদের দেশে আসার আমন্ত্রণ জানান। ভারতের এই প্রতিনিধি দলটি কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি, লালন সাঁইয়ের আখড়াবাড়ি, কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580