সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার নারী ইউপি সদস্যের সংবাদ সম্মেলন, ইমদাদুল গংদের হামলায় ৫ মাস বাড়ী ছাড়া : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়ার খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে মামলার আসামীদের অত্যাচারে ৫ মাস বাড়ী ছাড়া অন্যত্র মানবেতর জীবন কাটাচ্ছে নারী ইউপি সদস্য রিনা খাতুন রাবেয়ার পরিবার। আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচার চেয়ে এবং বাড়ী ফেরার দাবীতে সংবাদ সম্মেলন করেছেন রিনা খাতুন।

বৃহস্পতিবার দুপুর ২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নিজের চরম অসহায়ত্বের কথা তুলে ধরেন রিনা খাতুন। তিনি বলেন, গত ২৫ মে নির্বাচন নিয়ে শুরু হওয়া পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ইমদাদুল গংরা তার বাড়ীতে হামলা চালায়। দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা রিনার বাড়ীঘর কুপিয়ে সবকিছু লুটপাট করে নিয়ে যায়।
এঘটনায় রিনা বাদী খোকসা থানায় মামলা দিলেও পুলিশ তা নেয়না। পরবর্তিতে কুষ্টিয়া আদালতে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন তিনি। মামলা আমলে নিয়ে আদালত পিবিআইকে তদন্তভার দিয়েছে। মামলার পর থেকে দফায় দফায় হামলা নির্যাতন চালাতে থাকে আসামীরা। পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। ভয়ে বাড়ী ছেড়ে তারা ৫ মাস ধরে রাজবাড়ীতে থাকছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত রিনার স্বামী স্কুল শিক্ষক নাজমুল বলেন, তার বাড়ীর দরজা খুলে দরজাসহ সবকিছু নিয়ে গেছে আসামীরা। সেসব ফেরত ও আসামীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তিনি। নাজমুলের মামা আব্দুর রহিম শেখ বলেন, রিনা ও নাজমুল সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবন কাটাচ্ছে। তাদেরকে নিজের বাড়ীতে ফিরে যাবার ব্যবস্থা চান তিনি।
এসব বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, রিনার স্বামী নাজমুল হিংস্র ভাবে স্থানীয় একজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহত ব্যক্তির অবস্থা আশংকাজনক। সেই মামলায় নাজমুল আসামী। গ্রেফতার এড়াতে সে বাড়ী ছেড়ে পলাতক রয়েছে। পরিবারের অন্য সদস্যরা বাড়ীর বাইরে থাকেন কিনা জানিনা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580