মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাংবাদিক বেলালের উপর হামলার মুল আসামী সন্ত্রাসী ইমরানের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ : প্রতিবাদী কন্ঠ

আব্দুর রহমান :
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২০২ পাঠক পড়েছে

আব্দুর রহমান : আরটিভির কুষ্টিয়াস্থ স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলালের উপর নৃশংস হামলা মামলার প্রধান আসামী সন্ত্রাসী ইমরানের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চায় আসামী। বিজ্ঞ বিচারক মাহমুদা সুলতানা জামিন নামঞ্জুর করেন। পরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আসামি সন্ত্রাসী, মাদক কারবারি ইমরানকে জেলা কারাগারে পাঠানো হয়।আসামী পক্ষে জামিন শুনানিতে অংশ নেন কুষ্টিয়া বারের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম দুলাল। বাদী পক্ষে জামিন শুনানিতে অংশ নেন এডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম ও মানবাধিকার আইনজীবী কামরুন্নাহার।

গত ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় পেশাগত কাজে বের হলে বাসার সামনে নিশান মোড়ে সাংবাদিক শেখ হাসান বেলালের উপর হামলা করে সন্ত্রাসীরা। ৭-৮ জন হামলাকারী ঘিরে ধরে ধারালো অস্ত্র, লাঠি দিয়ে বেলালের মাথার উপরভাগে আঘাত করে। মুল আসামি ইমরানের ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন সাংবাদিক বেলাল। রক্তক্ষরণ অবস্থায় বেলালকে ২০ মিনিট আটকে রাখে হামলাকারীরা।
পরে একজন দোকানদার ও কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে বেলালকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বেলালের মাথায় ৪ টা সেলাই করা হয়। ওই দিন রাতেই তার বড় ভাইয়ের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন সাংবাদিক বেলাল। এ মামলার অপর দুই আসামী গ্রেফতার হয়ে জামিন নিয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580