বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় সাংবাদিক বেলালের উপর সন্ত্রাসী হামলা: হানিফ এমপিসহ বিভিন্ন মহলের নিন্দা : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ২৫১ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : আরটিভি’র স্টাফ রিপোর্টার ও কুষ্টিয়া প্রেস ক্লাব (কেপিসি)’র সদ্য নির্বাচিত সহ সভাপতি শেখ হাসান বেলালের উপর সন্ত্রাসী হামলা হয়েছে । আজ বেলা সাড়ে ১০ টার সময় শহরের নিশান মোড়ের বাসা থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত সাংবাদিক বেলালের উপর হামলার তীব্র নিন্দা এবং অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়েছেন প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা, পুলিশ সুপার এএইচ এম আবদুর রকিব, RAB -১২ এর সিপিসি-১ কুষ্টিয়ার সিও, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, মডেল থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান সার্বিক খোঁজ খবর নিয়েছেন।
আহত সাংবাদিক শেখ হাসান বেলাল বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুষ্ঠুভাবে অপারেশন শেষে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক মাহমুদ হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথকভাবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আগামীকাল বেলা ১২ টার সময় মানববন্ধন ও বিক্ষোভের ডাক দিয়েছে কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি। এ বিষয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580