বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার প্রখ্যাত সাংবাদিক শাহীন রেজা জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনে যোগদান করলেন : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২১২ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : বাংলাদেশের প্রথম সারির বহুল প্রচারিত দৈনিক পত্রিকা বাংলাদেশ বুলেটিন পত্রিকায় কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র নির্বাহী সদস্য কে এম শাহীন রেজা। পত্রিকার সম্পাদক ও প্রকাশক বরেণ্য সাংবাদিক মোঃ আশরাফ আলী ২রা অক্টোবর তাকে নিয়োগ প্রদান করেছেন। তিনি ৩রা অক্টোবর নিয়োগ পত্রটি হাতে পান। বাংলাদেশ বুলেটিন পত্রিকা শীর্ষ স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান সাউথ বেঙ্গল গ্রুপের মালিকানাধীন। তিনি গত দুই বছর যাবত বাংলাদেশ বুলেটিন পত্রিকায় সুনামের সাথে কাজ করে আসছেন।
শাহিন রেজা দীর্ঘ ১৫ বছর ধরে সাংবাদিকতা করছেন কুষ্টিয়া জেলাতে। তবে তার সাংবাদিকতার হাতে খড়ি ছিল কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজ। উক্ত পত্রিকায় দীর্ঘদিন তিনি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বর্তমানে নেক্সাস টেলিভিশনে স্ট্রিংগার হিসাবে নিয়োগ পেয়ে কাজ করছেন, দৈনিক গণকন্ঠ পত্রিকায় কুষ্টিয়ার স্টাফ রিপোর্টার হিসেবে এখনো কর্মরত আছেন। কুষ্টিয়া থেকে প্রকাশিত আদিবাসী অধিকার পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন, দৈনিক সময়ের দিগন্ত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন, সাপ্তাহিক তাকুয়া পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত আছেন। ইতিপূর্বে তিনি জাতীয় অর্থনীতি, এশিয়া বানী, আজকের জীবন সহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে কাজ করেছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে।
এছাড়াও শাহীন রেজা কুষ্টিয়া থেকে প্রকাশিত অনলাইন ‘প্রতিবাদী কন্ঠের’ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি একাধারে একাধিক অনলাইন পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন যেমন, বিডি টাইমস নিউজ, বাংলাদেশ টুডে, সকালের খবর, সকালের বাংলা, জনতার কন্ঠ, সমাজের চিত্র, সময়ের পথ সহ একাধিক অনলাইন পত্রিকার সঙ্গে যুক্ত আছেন।শাহীন রেজা ১৯৮৭ সালে এসএসসির গণ্ডি পেরিয়ে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি পাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কুষ্টিয়া সদর উপজেলার বালিয়াপাড়া গ্রামের মৃত খন্দকার আশরাফ আলীর দ্বিতীয় সন্তান তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580