বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি’র নবনির্বাচিতদের দায়িত্ব গ্রহণ : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৮৯ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ীরা দায়িত্ব গ্রহণ করেছেন। ৩০ তারিখ শনিবার দুপুর বারোটায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামের সুইম ক্যাফে রেস্টুরেন্টে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। তিনি সাংবাদিকদের দেশের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ আর সাংবাদিকরা জাতির বিবেক। সাংবাদিকদের কাছে জনগনের প্রত্যাশা একটিই, সেটি হলো বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ। আশা করি গণমাধ্যমকর্মীরা এ বিষয়ে যত্নবান হবেন।

এসময় আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পুলিশ পুলিশ আবু রাসেল, সিনিয়র তথ্য অফিসার আমিনুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ ও পিপিএ্যাড. অনুপ কুমার নন্দী, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, পরিবেশ বিজ্ঞানী গৌতম কুমার রায়, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মিলন উল্লাহ, শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আফরোজা আক্তার ডিউ, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, নির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন শ্যামলী, জাহিদুজ্জামানসহ অনেকে। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোহেল রানা। কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক সাইফ উদ্দীন আল আজাদ।


এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ নবনির্বাচিত ২৩ সদস্যকে শপথ বাক্য পাঠ করান জেলার সিনিয়র তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম।উল্লেখ্য গত ২৩শে সেপ্টেম্বর কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া প্রেস ক্লাবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580