বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরা জেলা পুলিশের র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

কাজী মনোয়ারুল হক মুন্না, সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৯৪৮ পাঠক পড়েছে

সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পালিত হয়েছে নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে র্্যালী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
‘এই হোক অঙ্গিকার, নারী নির্যাতন নয় আর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধকল্পে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর থানা হতে একটি বণ্যাঢ্য র্্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আব্দুর রাজ্জাক পার্কে সমাবেশে শেষ হয়।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরার সদর ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযাদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর্জা সালাহ্ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী আকলিমা ইসলাম লিমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, ডিবি’র অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, সদর থানার তদন্ত ওসি বোরহান উদ্দিন, ওসি অপারেশন বিপ্লব কান্তি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোন্সা আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশানারা রুবি, দপ্তর তহমিনা ইসলামসহ জেলা পুলিশের সদস্য ও জেলার বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন সাব ইন্সপেক্টর হাজ্জাজ মাহমুদ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580