রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

জাতীয় শোক দিবস উপলক্ষে কুষ্টিয়ায় মাসব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ২৭৮ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামীলীগ ও শহর আওয়ামীলীগের মাসব্যাপী জাতীয় শোক দিবস উপলক্ষে গত ২৩ তারিখ বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় কুষ্টিয়া পৌরসভার ১৬ নং ওয়ার্ডের মঙ্গলবাড়ীয়া বাজারে শোক দিবসের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা তাইজাল আলী খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ খ ম আক্তারুজ্জামান মাসুম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি মীর রেজাউল ইসলাম বাবু, মানজারুল ইসলাম, সাইফুদ্দোলা তরুন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, ১৫ আগষ্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধজাত এই দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে। কিন্তু এত সহজেই কি মোছা যায় জাতীর জনকের নাম আর তার স্বপ্নজাত দেশটিকে? ইতিহাসে এই আমরাই তো একমাত্র জাতি যারা সশস্ত্র সংগ্রাম করে প্রত্যক্ষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি একটি মানুষের ডাকে, একটি মাত্র রণমন্ত্র কণ্ঠে ধারণ করে। সেই মানুষটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারা আরো বলেন, যারা প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে জাতীর জনককে হত্যা করেছিল সেই এই হত্যার ষড়যন্ত্রে যারা জড়িত ছিল তাদের আমরা কঠিনের চেয়েও কঠিন শাস্তি চাই।
জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন করেন পৌর ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন। অনুষ্ঠান শেষে ১৫০০ লোকের তবারক বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580