শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

সাতক্ষীরায় পৌরসভার সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি রবি

কাজি মনোয়ারুল হক মুন্না, সাতক্ষীরা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৮৭৫ পাঠক পড়েছে

সাতক্ষীরায় পৌরসভার উদ্যোগে ৩ কোটি ২৮ লক্ষ ৪২ হাজার ৭২০ টাকা ব্যায়ে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি রবি ।
০৯টি পিচ ও আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ফেস-০২ এর আওতায় পৌরসভার ০১ নং ওয়ার্ডে রফিকুলের বাড়ি হতে মন্দির অভিমুখে ১৫৭৫ ফুট রাস্তা ২৫ লক্ষ ৪৪ হাজার ১শ’১৬ টাকা ব্যয়ে পিচের রাস্তা,
পৌরসভার ০২ নং ওয়ার্ডে মুনজিতপুরে আকবরের বাড়ি অভিমুখে আবুলের বাড়ি পর্যন্ত ৮শ ৩৬ ফুট আরসিসি রাস্তা ২৫ লক্ষ ৪১ হাজার টাকা ব্যয়ে, পৌরসভার ০৩ নং ওয়ার্ডে ফরহাদ স্টোর অভিমুখে সালেহা আপার বাড়ি পর্যন্ত ১১শ’৪৮ ফুট আরসিসি রাস্তা ৩৬ লক্ষ ২১ হাজার ৫শ’৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৪ নং ওয়ার্ডে নুরুল হকের বাড়ি অভিমুখে সরদারপাড়া মসজিদ অভিমুখে আরসিসি ১৬শ’ ৪০ ফুট রাস্তা ৪০ লক্ষ ৭১ হাজার ৪শ’৭৪টাকা ব্যয়ে, পৌরসভার ০৫ নং ওয়ার্ডে কুকরালী ঈদগাহ ব্রিজ হতে রাজুর বাড়ি পর্যন্ত ২৪৯২ ফুট পিচের রাস্তা ২৭ লক্ষ ৪৯ হাজার ৯শ’৯০ টাকা ব্যয়ে ও এল্লারচর রাস্তা হতে পার কুকরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিমুখে ২৪৪৩ ফুট পিচের রাস্তা ২৯ লক্ষ ১৬ হাজার ৮শ’৮৫ টাকা ব্যয়ে, পৌরসভার ০৭ নং ওয়ার্ডে বাঙ্গালের মোড় হতে ইটাগাছা জামে মসজিদ পর্যন্ত ১৮৫৩ ফুট চিপের রাস্তা ৩৭ লক্ষ ২১ হাজার ৮শ’১৯ টাকা ব্যয়ে, পৌরসভা ০৮ নং ওয়ার্ডে কামালনগর আবুল কাশেম ভাদোল রোর্ড ৩৭৮৮ ফুট পিচের রাস্তা ৬৯ লক্ষ ৮৪ হাজার ৭শ’৮৪ টাকা ব্যয়ে ও পৌরসভার ০৯ নং ওয়ার্ডে রোজ গার্ডেন স্কুল থেকে খুলনা রোড মোড় পর্যন্ত পিচের রাস্তা ২৩৯৫ ফুট ৩৬ লক্ষ ৯১ হাজার ১শ ৪৭ টাকা ব্যয়ে পৌরসভার এ ০৯টি রাস্তা নির্মাণ করা হচ্ছে। রাস্তা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মহিলা কাউন্সিলর জ্যোৎস্না আরা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, পৌরসভার এসও সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল প্রমুখ। এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580