বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া ছেঁউড়িয়ায় একেবারেই ফাঁকা নেই কোলাহল

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৮৭১ পাঠক পড়েছে

প্রতিবছর ১লা কার্তিক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের তিরোধান দিবস পালন করা হয়। কিন্ত এবারের আয়োজনে বাধা করোনা। স্থগিত করা হয়েছে তিরোধান দিবসের সব আয়োজন। অনুষ্ঠান না হাওয়ায় হতাশ লালন ভক্ত ও অনুরাগীরা। বছরের এই সময় মাজার প্রাঙ্গণ লালন শাহের সাধু-ভক্তের পদচারণায় মুখর থাকলেও এবার তা একেবারেই ফাঁকা। দু-একজন বাউল সাধক বিচ্ছিন্নভাবে আসলেও মাজারে ঢুকতে না পেরে ফিরে যাচ্ছেন। সরেজমিন ছেঁউড়িয়ায় ঘুরে দেখা যায়, মাজারের প্রবেশদ্বার তালাবদ্ধ। ভেতরে কেউ প্রবেশ করতে পারছেন না। অনেকে আবার মাজার প্রাঙ্গণ তালাবদ্ধ দেখে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
করোনা পরিস্থিতির কারণে ১ কার্তিক (১৭ অক্টোবর) লালনের ১৩০তম তিরোধান দিবসের সব আয়োজন বন্ধ ঘোষণা করেছেন কুষ্টিয়া লালন একাডেমি। ৪ অক্টোবর কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তের কথা জানান লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক আসলাম হোসেন।
তিনি বলেন, কুষ্টিয়ায় এখন পর্যন্ত অনেকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত অবস্থায় আছেন। আশঙ্কা করা হচ্ছে যদি বড় ধরনের গণজমায়েত করা হয়, তাহলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। এমন পরিস্থিতি বিবেচনায় লালনের মাজার প্রাঙ্গণে প্রতি বছরের মতো এ বছর বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩০তম তিরোধান দিবস পালন করা সম্ভব নয়।
উল্লেখ্য ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের প্রখ্যাত সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই স্মরণোৎসব চালিয়ে আসছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580