বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

গাঁজাসহ আটক ছাত্রলীগ নেতা শেখ সজীবের ১৫ দিনের কারাদণ্ড : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৪৮ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতি শেখ সজীবকে গাঁজা সহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা টিম অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন। শেখ সজীব ওরফে এসকে সজীব কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার মিলন শেখের ছেলে। সে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকায় ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ইন্সপেক্টর মো. বেলাল হোসেনের নের্তৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সজীবের বাসায় অভিযান পরিচালনা করে। এসময় তার বসতবাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা ছাত্রলীগের একাধিক নেতাকর্মী বলেন, সজীব একজন মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী। তার পরিবারের সদস্যরাও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদক, চাঁদাবাজি সহ বিভিন্ন মামলা রয়েছে। অতীতে মাদক সহ একাধিকবার গ্রেফতার হয়েছে। স্থানীয়রা বলেন, সজীব মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. বেলাল হোসেন বলেন, আটককৃত সজীবের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সজীব গাঁজা সেবন করেন। তার কাছে থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দারের সামনে হাজির করা হলে বিচারক তাকে ১৫ দিনের কারাদণ্ড দেন। তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করেছেন। মাদক নির্মূলে ও জনস্বার্থে আমাদের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে। এবিষয়ে কথা বলার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক ও সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ এর মুঠোফোনে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেন নি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580