বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীর আলাউদ্দিন নগরে হিফ্জুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত : প্রতিবাদী কন্ঠ

কামরুজ্জামান রিপন :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১১ পাঠক পড়েছে

কামরুজ্জামান রিপন : হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কুমারখালী উপজেলা শাখার উদ্যোগে ৬ষ্ট তম হিফ্যুুল কুরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত ১৭ তারিখ শুক্রবার দিনব্যাপী আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্ক সংলগ্ন আলাউদ্দিন আহমেদ এর নব নির্মিত ‘প্যারেন্ট লজ’ ভবনে কুরআন প্রতিযোগিতা ও কুরআনের পাখি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় কুমারখালী উপজেলার ৩৩টি মাদ্রাসার কুরআনের পাখিরা অংশগ্রহন করেন।

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে আলাউদ্দিন নগরের রূপকার ও শিক্ষাপল্লীর জনক, বিশিষ্ঠ শিল্পপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ¦ দানবীর আলাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি কুষ্টিয়া পুলিশ লাইনস জামে মসজিদের খতিব হাফেজ মওলানা শিহাব উদ্দিন উপস্থিত থেকে শুক্রবার সকাল ৮টায় প্রথম অধিবেশনের হিফ্জুল কুরআন প্রতিযোগিতা উদ্বোধন করেন এবং এটা শেষ হয় দুপুর ১২টায়। শুক্রবার জুম্মার নামাজ শেষে উপজেলার ৩৩টি মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদেরকে নিজ হাতে খাবার পরিবেশন করেন আলাউদ্দিন আহমেদ।

দিনব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুমারখালীর ৩৩টি মাদ্রাসার ৪শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। এর মধ্যে ২০ পারা, ১৫ পারা, ১০ পারা এবং ৫ পারা’র ৪০ জনকে মনোনীত করেন বিচারক মন্ডলীরা। প্রতিযোগিতায় বিশেষ অতিথিদ্বয় বিচারকের দায়িত্ব পালন করেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ মু. গোলা মাওলা, কুমারখালী উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মওলানা দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মুফতি আব্দুস সালাম, সিনি.সহ সভাপতি মওলানা আব্দুল মালেক নূরানী, কালোয়া মদিনাতুল উলুম মাদ্রাসার মহতামিম মওলানা মান-উদুর রহমান, ও কুমারখালী দারুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি ওমর ফারুক কাসেমী।

বিকেল ৪ ঘটিকার সময় দ্বিতীয় অধিবেশনে হাফেজ মওলানা তাওসীফুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানের সভাপতি ও প্রধান অতিথি ৪০ জন বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। সে সময় সভাপতি আলাউদ্দিন আহমেদ বলেন, এখন থেকে এই অনুষ্ঠান আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমেই হবে বলে অঙ্গীকার করেন। এছাড়াও ৩৩টি মাদ্রাসার শিক্ষকদের হাতে সৌদি থেকে আনা রুমাল উপহার দেন আলাউদ্দিন আহমেদ। অন্যদিকে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর কুমারখালী উপজেলা শাখার পক্ষ থেকে শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদকে সম্মননা ক্রেষ্ট তুলে দেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580