বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জুুগিয়ার মুুদি দোকানের অন্তরালে চলছে বাপ-বেটার মাদক ব্যবসা : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০১ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া পৌরসভার ১৫ নং ওয়াডের্র জুগিয়া বড়বাড়ী নামক স্থানে আলতাফ স্টোরের মালিক আলতাফ ও তার ছেলে মুদি ব্যবসার অন্তরালে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা। কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করার পরও তার তোয়াক্কা না করে আলতাফ দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার অন্তরালে ফেন্সিডিল, ট্যাপেন্ডা, ইয়াবা,গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসা চালিয়ে দীঘদিন ধরে।
স্থানীয় বাসিন্দারা বিভিন্নভাবে বাঁধা দেওয়ার চেষ্টা করলেও কাউকে তোয়াক্কা না করে মাদকের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। ইতিপূর্বে এই আলতাফ দুই বস্তা ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছিল প্রসাশনের হাতে। এছাড়াও বিভিন্ন সময়ে একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হওয়ার পর আইনের বেড়াজালের ফাঁক-ফোঁকর দিয়ে বেরিয়ে এসে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। প্রশাসনের একটি গোয়েন্দা সূত্র জানায়, আলতাফ ও ছেলের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগ আছে আমাদের কাছে, তবে তারা দু’জনই আমাদের নজর দারীতে আছে।
অন্যদিকে জুগিয়ার বেশ কয়েকজন ব্যক্তি জানান, আলতাফের ব্যবসায়ের মদদ দাতা হিসাবে স্থানীয় এক প্রভাবশালী নেতার আশির্বাদ রয়েছে। ঐ প্রভাবশালী নেতার আশ্রয়ে জুগিয়া বড়বাড়ী সহ আশ পাশের এলাকাকে মাদকের অভয়ারন্যে পরিনত করেছে। ইতিমধ্যে আলতাফের মাদক বিক্রির একটি ভিডিও চিত্র ভাইরাল হয়েছে। উল্লেখ্য মাদক সেবনকারীরা মুদি দোকানের ক্রেতা সেজে মাদক ক্রয় করে থাকে। হাতের কাছে সহজে মাদক পাওয়ায় যুবসমাজ মাদকের প্রতি আকৃষ্ট হয়ে পরছে।
যেখানে কুষ্টিয়া জেলা প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করছে, সেখানে প্রশাসনের নাকের ডগায় বসে মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছে আলতাফ ও তার ছেলে। স্থানীয় বাসিন্দারা কুষ্টিয়া আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষন করে বলেন, অতি দ্রুত এই চিহ্নিত মাদক ব্যাবসায়ী আলতাফ ও তার ছেলেকে গ্রেপ্তার করে জুগিয়া এলাকাকে মাদক মুক্ত করার আহবান জানান।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580