বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লী পার্কে ওয়াজ ও দোয়া মাহফিল করলেন মদিনা বিশ^বিদ্যালয়ের অধ্যক্ষ : প্রতিবাদী কন্ঠ

রেদওয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৯০ পাঠক পড়েছে

রেদওয়ানুল হক সবুজ : কুষ্টিয়া কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ শিক্ষাপল্লীর মাঠে গত ২৯ তারিখ রবিবার রাতে বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে সকলের মধ্যমনি প্রধান বক্তা ছিল সূদুর সৌদি প্রবাসী মদিনা ইউনিভার্সিটির অধ্যক্ষ বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:)।অসাম্প্রদায়িক দার্শনীক সমাজসেবক ও আলোকিত মানুষ দানবীর আলাউদ্দিন আহমেদ এর স্বপ্নের নিবাস ‘প্যারেন্ট লজ’ (রাজ প্রসাদ) নামের চোখ ধাঁধানো ব্যয় বহুল বাড়িটি দুপুরে উদ্বোধন করার পর প্রধান বক্তা ড. আদনান আল খাতিরী (দা: বা:) রাত ১০ ঘটিকার সময় তিনি তার ওয়াজ মাহফিল শুরু করেন।

প্রধান বক্তার ওয়াজ শুনতে দুর দুরান্ত থেকে গাড়ী ভরে মুসলিম ধর্মপ্রান পুরুষ-মহিলার আগমন ছিল চোঁখে পড়ার মত। তিল পরিমান জায়গা ছিল না পার্কের মাঠেই নয় আলাউদ্দিন নগরেও। সরেজমিনে যেটি দেখা গেছে মাঠ ব্যতীত আলাউদ্দিন নগরের ওলিতে গলিতে ধর্মপ্রান মুসল্লিরা বসার জায়গা না পেয়ে দাড়িয়ে থেকে দোয় ও ওয়াজ শুনেছেন। আলাউদ্দিন আহমেদ প্রতি বছরই ওয়াজ মাহফিলের আয়োজন করেন, কিন্তু বিগত করোনা মহামারীর কারনে দুই বছর তা বন্দ ছিল। কিন্ত এবার সৌদি থেকে প্রধান বক্তা আসার কারনে প্রায় ২০ হাজারেরও বেশী ধর্মপ্রাণ মুসুল্লীগন উক্ত ওয়াজ মাহফিল শুনতে এসেছিল।


উল্লেখ্য দোয়া ও ওয়াজ মাহফিল শুরু হয় আসর নামাজের পর থেকে। আসর নামাজের পরে পর্যায়ক্রমে ওয়াজ মাহফিলে অংশ নেয় ঢাকা গাজীপুরের জামি আতুল উলূমিল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক ও আল্লামা মুফতি নূরুল ইসলাম, দা: বা:, চুয়াডাঙ্গা জেলার কালিয়া বকরী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আলি আকবর, কুমারখালী উপজেলার রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ, আলাউদ্দিন নগর বাহার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আতিয়ার রহমান, আলাউদ্দিন নগর বাহারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ ক্বারী মোঃ ইলিয়াস হোসাইন।


উল্লেখিত সকলের ওয়াজ শেষে আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটির অধ্যক্ষ বিশ^ বরেণ্য আলেমে দ্বীন শায়েখ ড. আদনান আল খাতিরী (দা: বা:) রাত ১০ ঘটিকার সময় তিনি তার বক্তব্য শুরু করেন এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ৫নং নন্দলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান খোকন ও আলাউদ্দিন আহমেদ’র পরিবারের সকল সকল সদস্যরা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580