সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

মৃত্যু সনদকে কেন্দ্র করে অপপ্রচারের শিকার কুষ্টিয়া পুলিশ : প্রতিবাদী কন্ঠ

রেদোয়ানুল হক সবুজ :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ পাঠক পড়েছে

রেদোয়ানুল হক সবুজ : কুষ্টিয়া নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের নামে চেক জালিয়াতি সিআর মামলার ওয়ারেন্ট বের হওয়ার পর রুবেলের বাড়িতে মৃত্যু সনদ আনতে গিয়ে একটি কুচক্রি মহলের অপপ্রচারের শিকার হতে হয়েছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গত শনিবার ২২ তারিখ বেলা ১২ টার সময় সাংবাদিক রুবেলের বাড়িতে তার মায়ের কাছে মৃত্যু সনদ আনতে গিয়ে এই অপপ্রচারের শিকার হন মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এএসআই আসাদুল ইসলাম আসাদ সহ সংগীয় ফোর্স।

এ বিষয়ে এএসআই আসাদুল ইসলাম আসাদের সাথে কথা হলে তিনি বলেন, কুষ্টিয়া সিআর ৩১০/২২ নং মামলার ওয়ারেন্ট আমার হাতে আসার পর আমি জানতে পারি ওয়ারেন্টভুক্ত সাংবাদিক হাসিবুর রহমান রুবেল মারা গেছে। সেই ওয়ারেন্ট তামিল করার জন্য সাংবাদিক রুবেলের মায়ের কাছে রুবেলের মৃত্যু সনদের কাগজ আনতে গেলে তিনি বলেন, মৃত্যু সনদের কাগজতো আমার নাই। কাগজটি আমার বড় ছেলের কুষ্টিয়া মিনিসিপ্যাল বাজারে দোকানে রয়েছে, তার কাছে গেলে সে সনদ দিয়ে দিবে। তার কথামত আমি মিনিসিপ্যাল বাজারে গিয়ে তার বড় ছেলের কাছ থেকে মৃত্যু সনদ নিয়ে কোর্টে জমা দেই। এরপর থেকে কেবা কারা মিথ্যা ও ভুলভাল তথ্য দিয়ে পুলিশের বিরুদ্ধে মিথ্যা প্রচার ছড়াচ্ছে।

বিষয়টি নিয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, রুবেলের বিষয়টি সম্পর্কে জেলা পুলিশের সকলেই জানেন। কিন্তু কোর্টে সব সময় দালিলিক প্রমান দাখিল করতে হয়, যার কারনে থানা পুলিশ অর্ডারটি পাওয়ার সাথে সাথে নিহত রুবেলের বাড়িতে মৃত্যুর সনদটি আনতে যায়। ইতিমথ্যে এএসআই আসাদুল ইসলাম আসাদ মৃত্যু সনদ পত্রটি এনে আদালতে দাখিল করেছেন। সে আদালতের নির্দেশ পালন করেছেন। মৃত্যু সনদ পত্রটি কোর্টে জমা দেওয়ার পর মামলাটি খারিজ হয়ে যায়।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580