বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাংগাঠনিক মতবিনিময় সভা : প্রতিবাদী কন্ঠ

মোঃ আব্দুল আলিম :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৭৫ পাঠক পড়েছে
মোঃ আব্দুল আলিম : পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর ৬৮ হাজার গ্রাম বাচলে, বাংলাদেশ বাচবে স্লোগান কে সামনে রেখে জনবন্ধু জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার উদ্দেশ্যে সারা বাংলাদেশ ব্যাপি জেলা ভিত্তিক সংগঠনগুলোকে সুসংগঠিত করার জন্য সাংগঠনিক মতবিনিময় সভার ধারা বাহিকতায় ১৫/১০/২০২২ ইং তারিখে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির আয়োজনে ল কলেজ হলরুমে সাংগঠনিক মত বিনিময় সভার আয়োজন করা হয়। কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি নাফিজ আহম্মেদ খান টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহম্মেদ মিলন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জি এম কাদের এর নেতৃত্বে সারা বাংলাদেশে জাতীয় পার্টি এখন অনেক শক্তিশালী। দেশের গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ও জনগনের সার্থে জি এম কাদের অটল। তিনি আরো বলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির মধ্যে বিভ্রান্তি সৃষ্টি না করে সুসংগঠিত করুন এবং তৃনমুলে কাজ করুন। খুব সল্প সময়ের মধ্যে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সম্মেলনের জন্য আপনারা প্রস্তুত হন। জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডঃ সাজ্জাদ হোসেন সেনা, জেলা জাতীয় পার্টির সাংগাঠনিক সম্পাদক এস এম আনোয়ার ও জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক সুমন আশরাফ, কেন্দ্রীয় কমিটির ধর্মীয় বিষয়ক সম্পাদক এম এম আল জোবায়ের,কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শাহরিয়ার জামিল জুয়েল ও ঢাকা মহানগরের সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির শুরুতে কোরআন তেলোয়াত করেন ওলামা পার্টির আহবায়ক মাওলানা লিয়াকত আলী। এছাড়া মত বিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহসভাপতি অধ্যক্ষ তাজিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চাদু, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুল বাকীর,পৌর জাতীয় পার্টির আহবায়ক পারভেজ মাজমাদার, জেলা জাতীয় যুবসংহতির আহবায়ক আশরাফুল ইসলাম আশরাফ। এছাড়া আরো বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580