সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ার খোকসা থানা পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক :
  • প্রকাশিত সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম শনিবার ১৭ সেপ্টেম্বর, সকাল সাড়ে ১০ ঘটিকার সময় খোকসা থানা বার্ষিক পরিদর্শন করেন। থানা পরিদর্শন কালে সংশ্লিষ্ট ইউনিয়ন ভিত্তিক বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য অধিক গুরুত্ব আরোপ করেন এবং বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয়ের ৫টি নির্দেশনা দূর্নীতি মুক্ত , মাদক মুক্ত, পুলিশি হয়রানি – নির্যাতন মুক্ত সেবা, বিটপুলিশিং ও অধীনস্হ সকালের কল্যাণ নিশ্চিত করে নির্ভেজাল সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিয়ে পুলিশের ভাবমূর্তি বৃদ্ধির লক্ষ্যে সকল অফিসারদের আন্তরিক ভাবে কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার এ সময় পরিদর্শন প্যারেড সালামী গ্রহন শেষে থানা ভবন , ফোর্সের ব্যারাক ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সরেজমিনে পরিদর্শন করে উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি সকল পুলিশ সদস্যদের কথা শুনে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় থানায় আগত সেবা প্রত্যাশীদের কথা গভীর মনোযোগ সহকারে শ্রবণ করে কার্যকর পদক্ষেপ গ্রহন করার জন্য ডিউটি অফিসার, অফিসার ইনচার্জ খোকসা থানাসহ অন্যান্য অফিসারদের নির্দেশনা প্রদান করেন। তিনি প্রত্যেক পুলিশ সদস্যদের উপর অর্পিত সকল ধরনের সরকারি দায়িত্ব যথাযথ ভাবে পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম পরবর্তীতে থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। সুষম দাপ্তরিক কর্মবন্টন, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণ, বিভাগীয় লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার পরবর্তীতে থানা এলাকার আইন শৃঙ্খলা ঠিক রাখাসহ সম্পত্তি সংক্রান্ত কোন অপরাধের ঘটনা যেন ঘটতে না পারে এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কাজ করার জন্য বিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন এবং বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করার জন্য খোকসা থানার সকল পুলিশ সদস্যদের নির্দেশ প্রদান করেন।

খোকসা থানা পরিদর্শনের শেষ পর্যায়ে এলার্ম প্যারেডের আয়োজন করা হয়। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম এলার্ম প্যারেডের প্রত্যেকটি পোস্ট প্রত্যক্ষ করে উপস্থিত অফিসার ও ফোর্সের নিরাপত্তা সংক্রান্তে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সৈয়দ আশিকুর রহমান, অফিসার ইনচার্জ, খোকসা থানা, ইন্সপেক্টর তদন্ত খোকসা থানা, খোকসা থানার ১২টি বিটে নিয়োজিত বিট অফিসার ও অন্যান্য পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580