সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন উপলক্ষে জরুরী সভা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৬৮ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ২৪ আগষ্ট বুধবার বিকেলে থানাপাড়ায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো’ এই স্লোগানকে সামনে রেখে ডা. এম. এ মান্নানকে আহবায়ক, যুগ্ম আহ্বায়ক নুরুন্নাহার সীমা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ এবং কে এম শাহীন রেজাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরীর লক্ষ্যে গত ০৭ সেপ্টেম্বর তারিখে বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান অনুমোদন করেন। ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে আরো রয়েছেন, সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য হিসেবে আছেন, নুর আলম শেখ মিলন, রিয়াজুল ইসলাম সেতু, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, আবির হাসান স্বাধীন, আরাফাত হোসেন, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ। আহবায়ক কমিটি অনুমোদন উপলক্ষে উক্ত প্রেস ক্লাবের থানা পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে গত ৮ তারিখ বিকেলে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক ডা: আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব কে এম শাহীন রেজা। কেন্দ্রীয় কমিটির নির্দেশে আগামী এক মাসের মধ্যে কুষ্টিয়ার সকল উপজেলায় আহবায়ক কমিটি গঠন করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া জেলা কমিটি তৈরী করতে হবে। সেই সাথে সকলের সর্ব সম্মতিক্রমে কুষ্টিয়া জেলা আহবায়ক কমিটি আগামী দিনের কর্ম পরিকল্পনা সম্পর্কে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও জরুরী সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম ও যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, সাংগঠনিক সচিব আশরাফুল ইসলাম, দপ্তর সচিব জিহাদুল ইসলাম জিয়া, অর্থ সচিব ইমতিয়াজ আহমেদ মিলন, সহকারী অর্থ সচিব রেদোওয়ান সিদ্দিক, আইন বিষয়ক সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহেল কাফি। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন, আমিন হাসান, কামরুজ্জামান রিপন, আব্দুর রহমান, নাসিম আহমেদ, জুয়েল রানা, সলেমান শাহ ও রাব্বি আহমেদ।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580