সোমবার, ০১ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুমারখালীতে গোয়ালঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেস্ক ॥
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালীতে একাধিক মামলার আসামির গরুর গোয়ালঘর থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের মাদক ব্যবসায়ী শরিফুল ইসলামের গোয়ালঘর থেকে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। শরিফুল ইসলাম পান্টি ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। তার বিরুদ্ধে কুমারখালীসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শরিফুল ইসলামের বাড়ির গোয়ালঘরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় গোয়ালঘরে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ থেকে একটি শুটারগান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয় । পরে স্থানীয়দের উপস্থিতিতে সেগুলোর জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শরিফুলের গোয়ালঘর থেকে গুলিসহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিয়ে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580