শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

বঙ্গবন্ধু হত্যা জিয়া সরাসরি জড়িত: হানিফ : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৯৩ পাঠক পড়েছে
প্রতিবাদী কণ্ঠ ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিলেন। বঙ্গবন্ধু হত্যার মামলাও করতে দেননি তিনি। এই হত্যাকাণ্ডের বিচার না করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিলেন, পুনর্বাসন করেছেন। নেপথ্যে চক্রান্তকারী হিসেবেও জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া ইনডেমনিটি (দায় মুক্তি) আইন করে খুনিদের রক্ষা করেছিলেন। খুনিরা যাতে জিয়ার নাম না বলে এজন্যই তাদের ইনডেমনিটি দিয়েছিলেন জিয়া। জিয়া যদি হত্যাকাণ্ডে জড়িত না থাকেন, তাহলে তিনি খুনিদের বিচার কেন করেননি। তাদের বিচার করতে তার কি সমস্যা ছিল। এসবই প্রমাণ করে জিয়া সরাসরি বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিলেন। জিয়া পাকিস্তানি এজেন্ট ছিলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বারবার তারা হত্যা চেষ্টা করেছেন। খুনি ও দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান বিদেশে পলাতক রয়েছেন। সেখান থেকে সে বিভ্রান্তিকর কথাবার্তা বলে। মিথ্যাচার ছাড়া তাদের কিছু জানা নেই, মিথ্যা ছাড়া তাদের কিছু দেওয়ার নেই। বিএনপি মিথ্যাচারের রাজনীতি করে।
কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজগর আলীর পরিচালনায় আলোচনা সভায় কুষ্টিয়া-৪-আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580