মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১

সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়াকে আর কত নীচে নামাবে চাল রশিদ? : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কন্ঠ ডেক্স:
  • প্রকাশিত সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৪০৪ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : সাংস্কৃতিক জনপদ কুষ্টিয়াকে কলংকিত করেছে আব্দুর রশিদ ওরফে চাল রশিদ। রবীন্দ্র, লালন, কাঙাল হরিনাথ, মীর মশাররফের কুষ্টিয়াকে জঙ্গির তকমা লাগিয়েছে রশিদ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, র‌্যাবের মহাপরিচালক শীর্ষ জঙ্গী শায়খ রহমান সহ তার সহযোগিদের গ্রেফতার করতে হেলিকপ্টার নিয়ে অভিযান চালিয়েছিলেন আইলচারায় রশিদের চাল মিলে। সারাদেশবাসী সেদিন যেনেছে কুষ্টিয়ায় জঙ্গিদের শেল্টার রয়েছে। এটি এই জেলার জন্য অত্যান্ত লজ্জাজনক অধ্যায়।

এদিকে হাইকোর্টের আদেশ অমান্য করে আওয়ামীলীগ ঘরানার শিল্পের মালিককে রাতারাতি পথে বসিয়ে অবৈধভাবে দখলে নিয়েছে ভিআইপি অটো রাইস মিল ও ভিআইপি অটো ফ্লাওয়ার মিলসহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি। উন্নয়ন ও সাংস্কৃতিক মনোস্ক জনবান্ধব জেলা প্রশাসক ও পুলিশ সুপার হাইকোর্টের কাঠগড়ায় দাঁড়ানোর ব্যবস্থা করেছে। যা দেশের শীর্ষ গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

কুষ্টিয়াকে আরও একবার প্রশ্নবিদ্ধ করলেন আইলচারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও জেলা বিএনপির কোষাধ্যক্ষের ভাই আব্দুর রশিদ। দফায় দফায় রাতারাতি চাউলের মূল্য বৃদ্ধি করে সরকারকে বিব্রত করেন চাল রশিদ। বিশেষ করে জাতীয় ও ইউপি নির্বাচনের মধ্যে হঠাৎ করে চাউলের মূল্য বৃদ্ধি করে ভোটারদের সরকারের বিরুদ্ধে বিষিয়ে তুলেছিলেন। কেন তিনি বার বার কুষ্টিয়াকে নিচে নামাচ্ছেন? এর পেছনে তার অন্য কোন ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখা দরকার বলে মনে করছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580