সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

৯৯৯-এ ফোন করে দ্রুত সেবা পাওয়ার কিছু ঘটনা

তথ্য ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৬৯৩ পাঠক পড়েছে

জরুরি সেবা পাওয়ার হটলাইন ‘৯৯৯’। নাগরিকরা বিপদে পড়লে যাতে দ্রুত সহায়তা পায় তাই এই নম্বর চালু করেছে সরকার। ইতিমধ্যে অনেকে এই নম্বরে ফোন করে সেবাও পেয়েছেন। গণমাধ্যমে প্রকাশিত কিছু খবর থাকছে আজকের প্রতিবেদনে।
দুই তরুণী উদ্ধার: জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ৫ অক্টোবর চট্টগ্রামের একটি বাসা থেকে দুই তরুণীকে উদ্ধার করে পুলিশ। এই সময় এক নারীসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, করোনার কারণে চাকরি হারানো এই দুইজনকে চাকরি দেওয়ার নামে ঐ বাসায় এনে আটকে রেখে দেহব্যবসায় বাধ্য করা হয়েছিল।
পুত্রবধূর ফোনে শ্বশুর আটক: ঢাকার পল্লবীর এক নারী ২০ সেপ্টেম্বর ৯৯৯ নম্বরে ফোন করে তার শ্বশুরের বিরুদ্ধে তাকে ধর্ষণের অভিযোগ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে শ্বশুরকে গ্রেপ্তার করে। ঐ নারী ৯৯৯ নম্বরে আরো জানান, তার স্বামী শারীরিক প্রতিবন্ধী এবং তার এক সন্তান রয়েছে। মাস চারেক আগে শাশুড়ি মারা যাওযার পর থেকেই শ্বশুর তাকে উত্ত্যক্ত করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580