সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

ইউটিউব থেকে কেনাকাটার সুযোগ আসছে

তথ্য ও প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১২৪৫ পাঠক পড়েছে

ইউটিউব কনটেন্ট নির্মাতাদের আয়ের ধরন বদলে যেতে পারে। কারণ সামনেই সরাসরি ইউটিউব প্ল্যটফর্মেই পণ্য বিক্রি করার সুযোগ নিয়ে আসছে গুগল।
অনেক কনটেন্ট নির্মাতাই বাড়তি আয়ের জন্য নিজ ভিডিওর নিচে বিভিন্ন পণ্যের লিংক দিয়ে রাখেন। কিন্তু এরকম প্রতিটি লিংকই ইউটিউব ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের বাইরে নিয়ে যায়। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ইউটিউবকে ‘ওয়ান-স্টপ শপিং ডেসটিনেশন’ বানাতে চাইছে গুগল।
এ লক্ষ্যে কনটেন্ট নির্মাতাদের সাহায্যও চেয়েছে প্রতিষ্ঠানটি। কিছু কনটেন্ট নির্মাতাকে তাদের পণ্য ইউটিউব প্ল্যাটফর্মেই ট্যাগ করতে বলেছে তারা। গুগলের মূল লক্ষ্য, ইউটিউবে ব্যবহারকারী যা দেখবেন, তার সবই যেন ইউটিউব থেকে কিনতে পারেন। একই সময়ে ই-কমার্স প্ল্যাটফর্ম শপিফাইয়ের সঙ্গে নিজেদের নতুন সমন্বয় পরীক্ষা করে দেখছে সার্চ জায়ান্ট খ্যাত এ প্রতিষ্ঠান।
ইউটিউবের এ খবরটি প্রথমে জানিয়েছে বাণিজ্যবিষয়ক মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ। পরে ব্লুমবার্গের খবর সত্যি বলে নিশ্চিত করেছেন এক ইউটিউব মুখপাত্র। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, নির্মাতাদের চ্যানেলে কোন পণ্য দেখানো হচ্ছে, তার নিয়ন্ত্রণ নির্মাতাদের হাতেই থাকবে।
এ ব্যাপারে বাড়তি আর কোনো তথ্য দেয়নি ইউটিউব। অবশ্য কিছুদিন আগেই অ্যালফাবেট প্রধান সুন্দার পিচাই জানিয়েছিলেন, মোড়ক উন্মোচন ভিডিওগুলোকে কেনাকাটা করার সুযোগে বদলে দিতে পারে ইউটিউব। গত বছর শেষে গুগল জানিয়েছিল, ইউটিউব দেড় হাজার কোটি ডলারের ব্যবসা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580