বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত ১ কুষ্টিয়া পদ্মা নদীতে নৌ পুলিশের উপর সন্ত্রাসীদের হামলায় ওসি সহ গুলিবিদ্ধ ৫ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৯তম জন্মবার্ষিকী পালন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৫৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কন্ঠ ডেস্ক : কুষ্টিয়া কুমারখালীতে গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদারের ১৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২০ জুলাই বুধবার বুধবার সকাল সাড়ে ১১টায় কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতি জাদুঘর হল রুমে তার ১৮৯ তম জন্মবার্ষিকী পালন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের সচিব গাজী মো. ওয়ালি-উল-হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সৈয়দ আব্দুস সাদিক, কবি ও কথা সাহিত্যিক মো. সোহেল আমিন বাবু, কবি নাট্যকার ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কুমারখালী সরকারি কলেজের প্রভাষক মাসুদ রানা, কুমারখালী শিল্পকলার সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব। এ সময় আরো বক্তব্য রাখেন কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রপৌত্র চতুর্থ বংশধর অশোক মজুমদারের স্ত্রী গীতা রানী মজুমদার।

অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কাঙ্গাল হরিনাথ মজুমদারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালনায় ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রসাদ কুমার বিশ্বাস। আলোচনা অনুষ্ঠান শেষে কাঙ্গাল হরিনাথ মজুমদার রচিত গান পরিবেশন করেন জিয়াউর রহমান মানিক ও তুষার আহমেদ রেজা।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580