সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

১০ মিনিটেই ভেঙে গেল সংসার

বিনোদন ডেক্স
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ১২৯৯ পাঠক পড়েছে

বিখ্যাত অটোমান বা উসমান সাম্রাজ্যের প্রবক্তা ছিলেন দিরিলিস এরতুগ্রুল। এ সাম্রাজ্য প্রতিষ্ঠার কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল ঐতিহাসিক ড্রামা সিরিয়াল ‘দিরিলিস এরতুগ্রুল’। যা বিশ্বব্যাপী বহুল জনপ্রিয়তাও পেয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি দর্শক দেখেছেন এই সিরিয়ালটি। তাই সম্প্রতি গিনেস বুকে নাম উঠেছে এই সিরিয়ালটির।
এ সিরিয়ালে দিরিলিসের স্ত্রী হালিমে সুলতানের ভূমিকায় অভিনয় করে বিশ্বব্যাপী খ্যাতি পেয়েছেন এসরা বিলজিক।
এ অভিনেত্রী প্রণয় সূত্রে ঘর বেঁধেছিলেন তুরস্কের ফুটবলার গোখন তোরের সঙ্গে। সেই ঘর যেন এখন জ্বলন্ত উনুন। ১০ মিনিটেই ভেঙে গেছে ৬ বছর ভালোবেসে পাতা এসরার সংসার! গত মে মাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
তুরস্কের ইন্টারন্যাশনাল দ্য নিউজ জানাচ্ছে,‘দিরিলিস’খ্যাত এই তারকা অভিনেত্রী ২০১৪ সাল থেকে প্রেম শুরু করেন তোরের সঙ্গে। ২০১৭ সালে তুরস্কের প্রসিডেন্ট তাইপ এরদোগানের উপস্থিতিতে তারা বিয়ে করেন জমকালো আয়োজনে। তবে ব্যক্তিগত নানা কারণে আর একসঙ্গে থাকা হচ্ছে না তাদের।
গেল মে মাসে তারা বিচ্ছেদ কাজ সম্পন্ন করেছেন। এ জন্য আদালতে হাজির হয়েছিলেন তুরস্কের এই দুই তারকা। সেখানে এসরাকে তার সাবেক স্বামী তোরের সম্পদের উপর দাবি আছে কি না জিজ্ঞেস করে আদালত। জবাবে তিনি বলেন, তোরের কাছে তার কিছুই প্রত্যাশা নেই। কোনো সম্পত্তি তিনি চান না। মুক্তি চান সম্পর্ক থেকে। এদিকে তোরেকে জিজ্ঞেস করা হলে তিনিও তার স্ত্রীর সম্পর্কে কোনো অভিযোগ বা সমস্যার কথা বলেননি। তাই দুই পক্ষের অনুমতিতে মাত্র ১০ মিনিটেই শেষ হয়েছে তাদের ডিভোর্স কার্যক্রম।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580