রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার বন্দে দুই বোনের নামে কুষ্টিয়া কোর্টে মামলা : প্রতিবাদী কন্ঠ সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া ভেড়ামারায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় দিনে দুপুরে কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিল দুর্বৃত্তরা : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৪৮৯ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক :কুষ্টিয়ার কুমারখালী বাঁশগ্রাম আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের শিক্ষক তোফাজ্জেল বিশ্বাসকে(৫২) কুপিয়ে কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর আনুমানিক আড়াইটার সময় কুষ্টিয়া সদর উপজেলার বংশীতলা নতুন ব্রিজের উপর এই ঘটনা ঘটে। আহত তোফাজ্জেল বিশ্বাস কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা বিশ্বাসের ছেলে।

এলাকাবাসী জানান , তোফাজ্জেল বিশ্বাস কুষ্টিয়া যাবার পথে বংশীতলা নতুন ব্রিজের উপর পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ১০/১৫ জন দুর্বৃত্ত রাস্তার কাজে ব্যবহৃত রোলার মেশিনের পিছন থেকে বের হয়ে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় কলেজ শিক্ষকের ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে কলেজ শিক্ষকের ছোট ছেলে হাসিব জানান, বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া গ্রামের রুপি নামক ব্যক্তির নির্দেশে একই এলাকার আরিফুল, লিটন, মুকুল, নাজিম ও জাফর সহ ১০/১২ জন তার বাবাকে কুষ্টিয়া যাবার পথে কুপিয়ে মারাত্মক আহত করে এবং ডান হাত কব্জি থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আরো জানান তার বাবার ফুসফুস ও মেরুদণ্ড সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক ভাবে জখম হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধে কলেজ শিক্ষকের উপর হামলা করেছে প্রতিপক্ষ। এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580