বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান দিনভর কাজ করছেন ঝড়ে লন্ডভন্ড হাওয়া এলাকায় : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শনিবার, ২১ মে, ২০২২
  • ৫০৪ পাঠক পড়েছে
কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান দিনভর কাজ করছেন ঝড়ে লন্ডভন্ড হাওয়া এলাকায়
প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ায় কালবৈশাখী ১৫ ঝড় ও বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে। আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যাপক ক্ষতি হয়েছে। উড়ে গেছে শত শত ঘরের টিনের চালা। উপড়ে গেছে অনেক গাছ। গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ২১ তারিখ শনিবার সকাল সাড়ে ৫ টার দিকে ঝড় শুরু হয়। প্রায় ১৫ মিনিট স্থায়ী ছিল এ ঝড়।
এদিকে ঝড়ে কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে সকাল থেকেই কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান আতাউর রহমান আতা। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ঝড়ে উপড়ে পড়া গাছপালা অপসারণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় ঝড়ের তাণ্ডবে শত শত গাছপালা ভেঙে ঘরবাড়ি ও রাস্তায় পড়ে আছে। শত শত হেক্টর জমির আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, কালবৈশাখী ঝড়ের কারণে সড়কের দুপাশে শত শত গাছের ডালপালা ভেঙে পড়েছে। কিছু কিছু জায়গায় এলাকাবাসীর সহায়তায় আবার কোথাও কোথাও ফায়ার সার্ভিসের টিম গাছগুলো সড়ক থেকে সরিয়ে নিচ্ছে।
কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (টেকনিক্যাল) মো. মোকসেমুল হাকিম বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে পুরো জেলা লন্ডভন্ড। বিদ্যুতের খুঁটি ভেঙে এবং গাছের ডাল পড়ে তার ছিঁড়ে অনেক স্থানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে আছে। আমরা মেরামতের কাজ করছি।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুশান্ত কুমার প্রমানিক বলেন, ঝড়ে আম, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তাৎক্ষণিক ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে কৃষি বিভাগের লোকজন মাঠে গিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580