বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ২০১টি ইটভাটার ১৮৪টিই অবৈধ: অভিযানের ধীরগতি ও ‘ম্যানেজ’ নিয়ে উদ্বেগ দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন কুষ্টিয়া ডিবি পুলিশের ওপর হামলা: ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা কুষ্টিয়া দৌলতপুরে জাতীয় যুব দিবস পালিত : প্রতিবাদী কন্ঠ মাদ্রাসার সাইনবোর্ড লাগিয়েই তুলে নিল বরাদ্দের টাকা -নেই কোন অবকাঠামো : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন : প্রতিবাদী কন্ঠ প্রকাশিত সংবাদের প্রতিবাদ: প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় জমিজমা সংক্রান্তের জেরে জখম ও লুটপাট :আদালতে মামলা : প্রতিবাদী কন্ঠ

প্রাণনাশের হুমকি দেওয়া ব্যাংকারের বিরুদ্ধে থানায় জিডি : প্রতিবাদী কণ্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৫০২ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : প্রাণনাশের হুমকি দেওয়া সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র অফিসার ছানোয়ার হোসেনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় গত ১০ তারিখ মঙ্গলবার সকাল ১১ ঘটিকার সময় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মাসুদ রানা, যার নং ৫৪৫ । জিডি সূত্রে জানা যায়, মাসুদ রানার পিতা মৃত আবুল হোসেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল, তিনি ০৭.০৮.২০০৩ সালে মৃত্যুবরণ করলে তার পেনশন বই সোনালী ব্যাংক কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় জমা হয়।

অবশেষে ২০২০ সালে উক্ত পেনশন বই কুষ্টিয়া হিসাব রক্ষণ অফিস থেকে খুঁজে পেয়ে তার মাতা সেলিনা বেগমের নামে অবসরোত্তর পেনশন ভাতা পাইবার জন্য রাজশাহী পুলিশ রিজার্ভ অফিসে আবেদন করলে রাজশাহী ডিভিশনাল একাউন্টস এর কার্যালয় হতে ডিসিএ/রাজ/পেনশন ৬৪২৮ নং স্মারকে গত ০৯/০৫/২০২১ তারিখে একটি পত্র প্রেরণ করেন।
উক্ত পত্রে উল্লেখ আছে যে, তিনি সর্বশেষ কত তারিখে পেনশন উত্তোলন করেছেন তার একটি প্রত্যায়ন পত্র উক্ত অফিসে দাখিল করতে হবে।
উক্ত প্রত্যায়ন পত্রের জন্য মাসুদ রানা গত ৯/৫/২০২২ তারিখে কুষ্টিয়া কোর্ট বিল্ডিং শাখায় গেলে ম্যানেজার রাশিদা পারভীনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত ম্যানেজার এর কাছে কথা বলা কালীন সময় পাশে বসা বিবাদী ছানোয়ার হোসেন তাকে ডেকে নিয়ে বলেন প্রত্যায়ন পত্র দেওয়া যাবে না। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলে অভিযুক্ত ছানোয়ার হোসেন রাগান্বিত হয়ে আনসার ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। সে সময় বিবাদী ছানোয়ার হোসেন চেয়ার থেকে উঠে পিঠে ধাক্কা মেরে বারান্দায় নিয়ে এসে তাকে প্রাণ নাশের হুমকি দেয় যে, তোকে দুনিয়া থেকে সরিয়ে দেবো তুই আমাকে চিনিস। সেই সাথে নানারকম ভয়-ভীতি প্রদর্শন করেন মাসুদ রানাকে। বর্তমানে মাসুদ রানা প্রচন্ড আতঙ্কের মধ্যে আছেন বলেও জিডিতে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580