বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়া বিএটিবি তামাক ক্রয় অবৈধভাবে কাজ দখলে নিতে গিয়ে প্রতিরোধের শিকার সুমন : প্রতিবাদী কন্ঠ আরিফুর রহমান সুমনের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত : বিশিষ্ট তামাক ব্যবসায়ী সিহাব উদ্দিনের প্রতিবাদ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ার শিল্পোদ্যোক্তা আলাউদ্দিন আহমেদ ‘শতাব্দী পুরুষ’ সম্মাননায় ভূষিত : প্রতিবাদী কন্ঠ শীর্ষ চরমপন্থী সন্ত্রাসী লিপটনের সেকেন্ড ইন কমান্ড বোমা মাসুম অস্ত্রসহ আটক : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া কুমারখালীতে অবৈধভাবে জমির মাটি ভাটায় বিক্রি : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া বটতৈল ইউনিয়নে আ’লীগের পোস্টধারী নেতাদের অতর্কিত হামলা ও নাটক সাজানোর অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার : প্রতিবাদী কন্ঠ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে কমিশনে টেন্ডার বাণিজ্যের অভিযোগ : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ সাহা : প্রতিবাদী কন্ঠ কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক : প্রতিবাদী কন্ঠ

কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় প্রাণ যাওয়া মা-ছেলের দাফন সম্পন্ন : প্রতিবাদী কন্ঠ

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক:
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৪৮০ পাঠক পড়েছে

প্রতিবাদী কণ্ঠ ডেস্ক : কুষ্টিয়ার শহরতলীর বটতৈলে ড্রামট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন, কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈলে ইউনিয়নের কবুরহাট গ্রামের নাজমুলের স্ত্রী অঞ্জনা খাতুন ও বড় ছেলে ইফতিয়াজ। ইফতিয়াজ কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ফাইনাল ইয়ারের ছাত্র। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অঞ্জনা খাতুনের শিশুপুত্র ইফাদ। বর্তমানে সে ঢাকা পঙ্গু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হতাহতরা কবুরহাট থেকে মোটরসাইকেলযোগে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বটতৈল মোড় এলাকায় পৌঁছলে বিপরীত থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ইমতিয়াজের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে মা অঞ্জনা খাতুনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অঞ্জনা খাতুনের শিশুপুত্র গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার অবস্থা অবনতি ঘটলে তাকে দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় ট্রাকের চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি মর্মান্তিক। এঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটিকে আটক করেছে পুলিশ। নিহত মা ও ছেলের মরদেহ ময়নাতদন্ত শেষে নিজ গ্রামে দাফন সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ

Leave a Reply

Your email address will not be published.

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © 2021-2022 । প্রতিবাদী কন্ঠ
Design and Developed by DONET IT
SheraWeb.Com_2580